জয়ের দেখা পেল বাংলাদেশ ইমার্জিং দল!

জয়ের দেখা পেল বাংলাদেশ ইমার্জিং দল। ইকবাল হোসেন ইমনের ফাইফারের পর ব্যাট হাতে ইফতিখার হোসেন ইফতির দায়িত্বশীল নক। তাতেই ইউনিভার্সিটি স্পোর্টস দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২৬ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

জয়ের দেখা পেল বাংলাদেশ ইমার্জিং দল। ইকবাল হোসেন ইমনের ফাইফারের পর ব্যাট হাতে ইফতিখার হোসেন ইফতির দায়িত্বশীল নক। তাতেই ইউনিভার্সিটি স্পোর্টস দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২৬ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

আগে ব্যাট করতে নামা ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা শুরুটা করেছিল দুর্দান্ত। বাংলাদেশের বোলারদের অসহায় বানিয়ে ওপেনিং জুটি থেকেই তোলে ১৪৮ রান। অবস্থা এমন, বাংলাদেশের সামনে এসে দাঁড়িয়েছিল আরও এক পরাজয়। বড় সংগ্রহের পথেই যে এগোচ্ছিল স্বাগতিক দলটি।

তবে এরপরের গল্পটা বাংলাদেশের। আর সেই গল্পের নায়ক ইকবাল হোসেন ইমন। বল হাতে ফাইফার নিয়ে একাই ধসিয়ে দেন আফ্রিকার ব্যাটিং লাইনআপ। যে রান অনায়াসে ৩০০-এর গণ্ডি ছাড়িয়ে যাওয়ার কথা ছিল, সেই রান শেষ পর্যন্ত থামে ২৪৮-এ। তিন ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায় ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা।

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দিচ্ছিল বাংলাদেশ। ৩১ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে। তবে খুব একটা বিপর্যয়ে পড়তে হয়নি বাংলাদেশকে। ইফতিখার হোসেন ইফতি হাল ধরেন ইনিংসের। তাঁর ব্যাট থেকে আসে ৭১ রানের দুর্দান্ত এক নক। অন্য পাশে তাঁকে যোগ্য সঙ্গ দেন মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনের ব্যাটে চড়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ডিএলএস পদ্ধতিতে ২৬ রানের জয় নিয়েই মাঠ ছাড়ে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link