দক্ষিণ আফ্রিকা সফরে নাহিদকে দরকার!

দুই-তিন স্টেপ নিয়ে হাত ঘোরাচ্ছেন নাহিদ রানা। ইনজুরির ভয়াবহ থাবা পাশ কাটিয়ে মাঠে ফেরার চেষ্টায় তিনি। ঐতিহাসিক অস্ট্রেলিয়া সিরিজ মিস করেছেন, সামনে আরও এক বড় অ্যাসাইনমেন্ট নিয়ে অপেক্ষা করছে দক্ষিণ আফ্রিকা। সেখানে কি পুরো ফিট নাহিদকে পাওয়া যাবে!

দুই-তিন স্টেপ নিয়ে হাত ঘোরাচ্ছেন নাহিদ রানা। ইনজুরির ভয়াবহ থাবা পাশ কাটিয়ে মাঠে ফেরার চেষ্টায় তিনি। ঐতিহাসিক অস্ট্রেলিয়া সিরিজ মিস করেছেন, সামনে আরও এক বড় অ্যাসাইনমেন্ট নিয়ে অপেক্ষা করছে দক্ষিণ আফ্রিকা। সেখানে কি পুরো ফিট নাহিদকে পাওয়া যাবে!

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ কি নাহিদ রানার অভাব টের পেয়েছে? সাফল্যমণ্ডিত সফর শেষ করে আসলেও কেউ বলতে পারবে না নাহিদ রানাকে মিস করেননি। অস্ট্রেলিয়ার কন্ডিশনে উপমহাদেশের যেকোনো খেলোয়াড়ের জন্যই স্বপ্নপূরণের মঞ্চ। আক্ষেপটা তাই নাহিদেরও নিশ্চয় আছে। বাংলাদেশের জয় নিজে থেকে দেখতে পারেননি।

একটু বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে নাহিদ রানার পারফরম্যান্সের পরিসংখ্যানে নজর দেওয়া যাক। অভিষেকের পর থেকে ছয় ম্যাচ খেলেছেন নাহিদ। নামের পাশে ১৫ উইকেট জ্বলজ্বল করছে। এর মধ্যে রাওয়ালপিন্ডিতে ম্যাচের মোড় ঘোরানো কিংবা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে নিজের জাত চেনানোর পারফরম্যান্স এখনও চোখ ধাঁধানো।

 

বিদেশে যে নাহিদ বেশ কার্যকর, আরও জোরালো গলায় বললে ভয়ঙ্কর, তা তো প্রমাণ হয়েছে আগেই। এই মুহূর্তে বাংলাদেশ তো বটেই, দুনিয়ার সবচেয়ে গতিশীল বোলারদের মধ্যে নাহিদ একজন। সাড়ে ছয় ফুট উচ্চতা থাকায় বাড়তি বাউন্সও তার আয়ত্তে থাকে। গতি আর বাউন্সের এই মিশ্রণ নাহিদকে সবার চোখে আলাদা বানিয়েছে।

সেই নাহিদ, যিনি বাংলাদেশের তুরুপের তাস, তাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চে না পাওয়া বেদনাদায়কই বটে। ইনজুরির রোষানলে তিনি পড়ে গেছেন। তাই তো আরও ভয়, পরবর্তী গুরুত্বপূর্ণ সফরে ফিট নাহিদকে পাওয়া যাবে তো।

অস্ট্রেলিয়ার মতো কন্ডিশন না হলেও আফ্রিকার মাটি বরাবরই পেসারদের জন্য একটু হলেও বাড়তি সুবিধা দেয়। তাই তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। আর তাই নাহিদকে ছাড়া ভাবার সুযোগ নেই।

বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন নাহিদ। পুরোদমে বল করতে না পারলেও স্বস্তির বিষয়, হাত ঘোরাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজ আসতে এখনও দেড় মাসের মতো সময় হাতে। এর আগে নাহিদ ফিট হয়ে উঠবেন, তা অনুমেয়। তবে দুশ্চিন্তা তো থাকেই। ছোটখাটো চোট আবার বড় বাধা না হয়ে দাঁড়ায় সেই সিরিজে। তাই তো নাহিদকে যেমন যত্নবান হতে হবে নিজের ওপর, তেমনই নাহিদের যত্ন নিতে হবে ম্যানেজমেন্টকে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link