বিশ্বকাপের মঞ্চে কঠিন পথ, তবু স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী দল

২৫ ম্যাচে মাত্র তিন জয়। সাম্প্রতিক ফর্মে টানা পাঁচ হারের ধাক্কা। এই পরিসংখ্যান নিয়েই ইংল্যান্ডের মাটিতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নামছে বাংলাদেশ।

২৫ ম্যাচে মাত্র তিন জয়। সাম্প্রতিক ফর্মে টানা পাঁচ হারের ধাক্কা। এই পরিসংখ্যান নিয়েই ইংল্যান্ডের মাটিতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নামছে বাংলাদেশ।

টুর্নামেন্টের দশম আসর শুরু হতে যাচ্ছে ১২ জুন থেকে, ফাইনাল ৫ জুলাই লর্ডসে। বাংলাদেশ পড়েছে গ্রুপ ওয়ানে , যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। নিগার সুলতানার দলের প্রথম ম্যাচ ১৪ জুন বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে, এরপর ১৭ জুন অস্ট্রেলিয়া এবং ২৫ জুন ভারতের মুখোমুখি হবে তারা।

বিশ্বকাপের আগে ফর্মও সুখকর নয়। ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ৩-০ সিরিজ হার, ট্রাই-সিরিজে রানারআপ, সব মিলিয়ে আত্মবিশ্বাসের জায়গাটা নড়বড়ে। তার উপর ইংল্যান্ডে এটাই বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অভিজ্ঞতা।

তবু দলের জন্য আশার আলো মারুফা আক্তার। এ বছর ১১ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন এই পেসার, রেখেছেন দুর্দান্ত ইকোনমি রেটও। ইংল্যান্ডের সুইং-বান্ধব পরিবেশে তাঁর বোলিং হতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র। তবে অপর প্রান্তে গতিসম্পন্ন বোলারের অভাব দলকে একমাত্রিক করে রাখছে।

পরিসংখ্যান, ফর্ম, অভিজ্ঞতা ,সব দিক থেকেই বাধার পাহাড় সামনে। কিন্তু ক্রিকেটে অঘটন ঘটে। সেই সুযোগ কাজে লাগাতে পারলেই ইতিহাস লিখবে নিগার সুলতানার দল।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link