অঘোষিত ফাইনালে বাংলাদেশের সহজ সমীকরণ!

সাফের মঞ্চে শেষ লড়াই মুখোমুখি বাংলাদেশ এবং নেপাল। এই লড়াইটাই নির্ধারণ করবে শ্রেষ্ঠত্বের মুকুট পরবে কারা। বাংলাদেশের সামনে সমীকরণটা সহজ, জিতলে অথবা ড্র করলেই হবে। তবে যদি হেরে যায়, তবুও কি সুযোগ থাকবে চ্যাম্পিয়ন হওয়ার!

সাফের মঞ্চে শেষ লড়াই মুখোমুখি বাংলাদেশ এবং নেপাল। এই লড়াইটাই নির্ধারণ করবে শ্রেষ্ঠত্বের মুকুট পরবে কারা। বাংলাদেশের সামনে সমীকরণটা সহজ, জিতলে অথবা ড্র করলেই হবে। তবে যদি হেরে যায়, তবুও কি সুযোগ থাকবে চ্যাম্পিয়ন হওয়ার!

পুরো আসর জুড়ে একচেটিয়া দাপট দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। পাঁচ ম্যাচের পাঁচটাতেই জয় তুলে নিয়ে এখন পর্যন্ত অপরাজিত তাঁরা। শ্রীলঙ্কা, ভুটানকে স্রেফ উড়িয়ে দিলেও হাডাহাড্ডি লড়াই চলেছিল নেপালের বিপক্ষে।

এবার তাদের সাথেই বাংলাদেশ লড়াই করবে শিরোপার জন্য। হিসাব অনেকটা ফাইনালের মতোই, যে দল জিতবে সেই পাবে শিরোপার স্বাদ। তবে বাংলাদেশ এখানে অবশ্য বাড়তি একটা সুযোগ পাবে, ড্র করলেও স্বাগতিকরাই হবে চ্যাম্পিয়ন।

শেষ পর্যন্ত বাংলাদেশ যদি হেরে যায়, দু’দলের পয়েন্ট সমান হয়ে যাবে। তখন চ্যাম্পিয়ন নির্ধারণে দেখা হবে হেড টু হেড ফলাফল। আর হেড টু হেডেও সমতা থাকলে হিসাব যাবে পুরো আসরের গোল পার্থক্যে। আর সেখানেই বাংলাদেশের জন্য চিন্তার জায়গা।

এবারের সাফে নেপাল আর বাংলাদেশই শক্তিশালী দল। প্রথম ম্যাচেও সেই ছাপটাই পড়েছিল, জমে উঠেছিল দুই দলের লড়াই। তাই তো যেকোনো দলেরই সুযোগ থাকবে শিরোপা বাগিয়ে নেওয়ার।

পুরো আসর জুড়ে বাংলাদেশ যেভাবে আধিপত্য বিস্তার করেছে, সেই হিসাবে সাগরিকা-আফাইদারা এই ম্যাচের ফেবারিট হিসেবেই মাঠে নামবে। তবে দিনশেষে কাগজ-কলমের থেকে পারফরম্যান্সটাই ব্যবধান গড়ে দেয়।

যদিও ড্র করলেই বাংলাদেশ চ্যাম্পিয়নের তকমা পাবে, তবুও আত্মবিশ্বাসী এই দলটা নিশ্চয় চাইবে জয়টা নিয়ে মাঠ ছাড়তে। এখন অপেক্ষাটা শুধু সময়ের, অপেক্ষাটা অঘোষিত এক ফাইনাল দেখার।

Share via
Copy link