মুস্তাফিজ-নাহিদের এনওসি বাতিল করল বিসিবি!

পাকিস্তান সুপার লিগে আর ফেরা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের।  সেই সাথে দুর্দান্ত ফর্মে থাকা নাহিদ রানারও একই পরিণতি। তবে মুস্তাফিজের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি, আর নাহিদের ক্ষেত্রে টেস্ট সিরিজের প্রস্তুতি। ফলে দুজনের ছাড়পত্র প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

পাকিস্তান সুপার লিগে আর ফেরা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের।  সেই সাথে দুর্দান্ত ফর্মে থাকা নাহিদ রানারও একই পরিণতি। তবে মুস্তাফিজের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি, আর নাহিদের ক্ষেত্রে টেস্ট সিরিজের প্রস্তুতি। ফলে দুজনের ছাড়পত্র প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অর্থাৎ পিএসএল ২০২৬ আসর এবারের মতো শেষ বাংলাদেশিদের জন্য।

বিসিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে,  মুস্তাফিজ আর ফিরছেন না পিএসএলের বাকি অংশ খেলার জন্য। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের পরই তার চোট পর্যবেক্ষণ করে মেডিকেল স্টাফ। এরপরই নেওয়া হয় এই সিদ্ধান্ত।

শুধু তাই নয়, সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফিজকে দ্রুত একটি স্ক্যান করানো হবে তার চোটের প্রকৃত অবস্থা নির্ণয়ের জন্য। এরপর বিসিবির মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।

শুধু মুস্তাফিজ নন, একই সিদ্ধান্তের ছায়া পড়েছে আরেক তরুণ গতিতারকা নাহিদ রানার ওপরও। তাকেও পিএসএলের জন্য ছাড় দিচ্ছে না বোর্ড। তবে চোটের কোনো শঙ্কা নেই। সামনে অপেক্ষা করছে বড় পরীক্ষা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ।

সেই সিরিজকে সামনে রেখে এখন থেকেই পেসারদের প্রস্তুত করতে চায় টিম ম্যানেজমেন্ট। দীর্ঘ ফরম্যাটের লড়াইয়ে ফিটনেস, রিদম আর ধারাবাহিকতা—সবকিছুরই প্রয়োজন। আর তাই ঝুঁকি নিতে চাইছে না বিসিবি।

একদিকে ফিজের চোট, অন্যদিকে নাহিদের প্রস্তুতির প্রয়োজন, দুটো মিলিয়ে বোর্ডের সিদ্ধান্তটা যেন বাস্তবতার মাটিতেই দাঁড়িয়ে। ফ্র্যাঞ্চাইজি লিগের ঝলকানির চেয়ে দেশের জার্সির মূল্য যে অনেক বড়, সেটাই আবারও স্পষ্ট করে দিল এই ঘোষণা।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link