মিরপুরে খেলতে নেমে বাস্তবতা টের পেল মালয়েশিয়া ক্রিকেট দল। বাংলাদেশ এইচ পি দল কার্যত তাঁদের ব্যাটিং নিয়ে ছেলেখেলাই করল। ব্যাটিংয়ে সামান্য ধুকলেও বোলিং দিয়ে সফরকারীদের মাটিয়ে নামিয়ে আনল সাব্বির রহমান-মেহেরব হাসানরা।
প্রথমে ব্যাট করা বাংলাদেশ এইচপি অল আউট হওয়ার আগে নির্ধারিত ২০ ওভারে করে ১৫৮ রান। জবাবে, মালয়েশিয়া জাতীয় দল মাত্র ৬৯ রানে অলআউট হয়। যদিও, টসে জিতে স্বাগতিকদের শুরুটা মোটেও আশাব্যঞ্জক ছিল না।

মাত্র ৭৫ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সাব্বির রহমান মাত্র ১৫ রানে আউট হয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন। এরপর অধিনায়ক মেহেরব ২২ বলে ৪০ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। আব্দুল গাফফার সাকলাইন ২৬ বলে ৩২ রান।
বোর্ডে ১৫৮ রান জমা করার পর আর পেছনে ফিরে তাঁকাতে হয়নি এইচপি দলকে। রাকিবুল হাসান কিংবা রুবেল হাসানদের সামনে দাঁড়াতে পারেনি মালয়েশিয়া। ১৬ ওভারেই অলআউট হয়ে যায় দলটি। বাংলাদেশ এইচপি দল জিতে ৮৯ রানের বিশাল ব্যবধানে।











