জিলেটের সবুজ গালিচায় ফরাসি হুঙ্কার

প্রীতি ম্যাচ? নাহ, এই লড়াইয়ে 'প্রীতি' শব্দটা বড়ই বেমানান।

আটলান্টিকের ওপারে, ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামের আকাশ তখন সন্ধ্যা নামার প্রস্তুতি নিচ্ছে। মাঠের সবুজ গালিচা তখনো শান্ত, কিন্তু বাতাসে বইছে ফুটবল উন্মাদনার আভাস। একদিকে চিরসবুজ ব্রাজিল, অন্যদিকে ফরাসি বিপ্লবের প্রতীক বর্তমান ফ্রান্স। প্রীতি ম্যাচ? নাহ, এই লড়াইয়ে ‘প্রীতি’ শব্দটা বড়ই বেমানান।

ম্যাচের ঘড়িতে তখন ৩২ মিনিট। মাঠজুড়ে বিরাজ করছে এক স্নায়বিক উত্তেজনা। উসমান ডেম্বেলে যেন এক নিঃশব্দ সুরকার, তার পা থেকে বেরিয়ে আসা নিখুঁত সুরটি খুঁজে পেল কিলিয়ান এমবাপ্পেকে। এডারসনকে চমকে দিয়ে এক অপার্থিব মায়াবী চিপ শটে বলটি তুলে দিলেন। বলটি যেন শূন্যে ভেসেই কিলিয়ানের গল্পের কথা বলতে বলতে ধীরগতিতে জালে আশ্রয় নিল। গ্যালারি তখন ফেটে পড়ল তুমুল চিৎকারে।

এটি কেবল একটি গোল ছিল না, ছিল দেশের হয়ে কিলিয়ানের ৫৬তম গোলের ইতিহাস। ৯৫টি ম্যাচে ৫৬টি গোল! এই তরুণ যুবরাজ এখন ফরাসি ফুটবলের কিংবদন্তি অলিভিয়ের জিরুর সিংহাসনের ঠিক পাশেই দাঁড়িয়ে। ১৩৭ ম্যাচে ৫৭ গোল নিয়ে জিরু এখনো সবার উপরে।

দ্বিতীয়ার্ধে নাটকীয়তা তখনও বাকি। ফরাসি ডিফেন্ডার দায়ো উপামেকানো ব্রাজিলের ফুল ব্যাক ওয়েসলিকে ডি বক্সের কিঞ্চিৎ দূরত্বে ফাউল করে বসেন। প্রথমে হলুদ কার্ড প্রদর্শন করলেও, পরবর্তীতে রেফারির সিদ্ধান্ত বদলে লাল কার্ড পাওয়ায় মাঠ ছাড়তে হয় তাকে।

গ্যালারি তখন স্তব্ধ। দশ জনের দল নিয়ে ফ্রান্স তখন চাপের মুখে। কিন্তু না, দিদিয়ের দেশমের দল হেরে যেতে আসেনি। উল্টো ৬৫ মিনিটে হুগো একিটিকের এক কাব্যিক গোলে স্কোরলাইনে ব্যবধান দ্বিগুণ করে বসে।

কার্লো আনচেলত্তির দল অবশ্য খুব সহজে পরাজয় মেনে নিতে চায়নি। ম্যাচের ৭৮ মিনিটে লুইস এনরিকের ক্রস থেকে লক্ষ্যভেদ করে ব্যবধান কমান ডিফেন্ডার ব্রেমার। তারপর থেকেই একের পর এক অ্যাটাকে ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দিচ্ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলীয় অধিনায়ক ক্যাসেমিরো তার খেলা গোটা ৮৪ মিনিট জুড়েই মাঠ জুড়ে দাপট দেখিয়েছেন। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। ২-১ গোলের স্কোরলাইনেই বাজে রেফারির চূড়ান্ত হুইসেল।

নিউ ইংল্যান্ড প্যাট্রিওটসের হোম গ্রাউন্ড এই জিলেট স্টেডিয়ামেই আসন্ন বিশ্বকাপের গ্রুপ পর্বে নরওয়ের মুখোমুখি হবে ফ্রান্স। সেই মহাযজ্ঞের আগে ব্রাজিলের বিপক্ষে এই জয় নিশ্চিতভাবেই ফরাসিদের আত্মবিশ্বাসকে পৌঁছে দিল হিমালয়ের শিখরে। কিলিয়ান এমবাপ্পে যেন সেই হিমালয়ের এক তুষারশুভ্র সিংহ, যিনি প্রতিটি ম্যাচে নতুন উচ্চতায় ওঠার স্বপ্ন দেখেন।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

গোল-আকালের অবসান ঘটাবেন রোনান!

বয়সভিত্তিক ফুটবলে রোনান সুলিভান অবশ্য নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের পথে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। কৌশলগতভাবে রোনানকে কার্যকর করে তুলতে প্রয়োজন উইং থেকে নির্ভুল ক্রস, মাঝমাঠ থেকে থ্রু পাস এবং আক্রমণের শেষ তৃতীয়াংশে দ্রুত বল সরবরাহ। প্রতিপক্ষ নিচু ব্লকে রক্ষণ সাজালে বক্সে তাঁর পজিশনিং ও ফিনিশিং গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে, প্রতিপক্ষের প্রেসিং মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন দ্রুত পাসিং, বলের দখল ধরে রাখা এবং রক্ষণ থেকে আক্রমণে কার্যকর উত্তরণ।

Share via
Copy link