টেইলরকে বিদায় জানানো ক্রিকেটাররাই নিয়েছেন বিদায়

ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা, সেই ধারণার প্রচলন তো আছে আজন্মকাল ধরেই। তবে এই অনিশ্চয়তা যেন এখন ব্যাট বল ছাপিয়ে খেলোয়াড়দের অবসর কিংবা প্রত্যাবর্তনেও দেখা দিয়েছে।

ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা, সেই ধারণার প্রচলন তো আছে আজন্মকাল ধরেই। তবে এই অনিশ্চয়তা যেন এখন ব্যাট বল ছাপিয়ে খেলোয়াড়দের অবসর কিংবা প্রত্যাবর্তনেও দেখা দিয়েছে।

বলছিলাম কিংবদন্তি জিম্বাবুয়ে ক্রিকেটার ব্রেন্ডন টেইলরের কথা। ২০১৫ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে। সেই ম্যাচে মোহাম্মদ শামি- রবিচন্দ্রন অশ্বিনদের বিরুদ্ধে একাই যেন প্রতিরোধ গড়ে তুলেছিলেন টেইলর।

 

তাঁর ব্যাক্তিগত ১৩৮ রানের সুবাদে ২৮৭ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার পথে ভারতীয় দলের খেলোয়াড়েরা টেইলরকে সম্মান ও ভালোবাসা জ্ঞাপন করেন।

কেননা, সেটাই ছিল জিম্বাবুয়ের জার্সি গায়ে টেইলরের শেষ ম্যাচ। বিরাট কোহলি থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি সবাই তাই কুশল বিনিময় করেন জিম্বাবুয়ে ক্রিকেটের এই উজ্জ্বল নক্ষত্রের সাথে।

তারপর পেরিয়ে গেছে গোটা এক দশক। কালের বিবর্তনে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের সুবাদে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলছেন ব্রেন্ডন টেইলর। সুপার এইটের বাঁচা মরার লড়াইয়ে ভারতের মুখোমুখি হয় জিম্বাবুয়ে। মজার ব্যাপার হচ্ছে, এই ম্যাচে ব্রেন্ডন টেইলর খেললেও বরং ২০১৫ সালে তাকে বিদায় জানানো ভারতীয় দলের কোনো সদস্যই নেই দলে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link