আবারও ত্রাতার ভূমিকায় ফখর!

এমন অবস্থায় দল আছে যে জয় ছাড়া আর কিছু ভাবার নেই লাহোর কালান্দার্সের। সেজন্য  কোনো পিছুটান ছাড়াই খেলতে নেমেছেন ফখর জামানরা।

নায়কদের প্রতিদিন দেখা মেলে না। যখন বিপদের মুখোমুখি হতে হয়, তখনই এসে তাঁরা আবিভূর্ত হন। কোয়েটা গ্ল্যাডিয়টর্সের বিরুদ্ধে সেই নায়কোচিত রূপেই দেখা হলো ফখর জামানকে। তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি।

পয়েন্ট টেবিলে দলের অবস্থা খুব ভালো নয়। এখন কোনো ম্যাচে হার মানেই ছিটকে পরে যাওয়া প্লে-অফের লড়াই থেকে। তাই তো, লাহোর কালান্দার্সের শেষ আশা টিকিয়ে রাখার জন্য সকল লড়াই চালিয়ে যাচ্ছেন ফখররা।

আগের ম্যাচেও ৮৪ রান রানের এক ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন। টিকিয়ে রেখেছেন প্লে-অফে খেলার সম্ভাবনা। কোয়েটার বিরুদ্ধে খাঁদের কিনারায় থাকা ম্যাচে তাই তো আবারও জ্বলে উঠলেন এই বাঁহাতি।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলে শুরুতেই সঙ্গী মোহাম্মদ ফারুক ফিরে যান সাজঘরে। আব্দুল্লাহ শফিকও ফেরেন ১৪ রান করে। কিন্তু, ফখর ছিলেন একেবারে স্থির হয়ে।

১৭তম ওভারে ফিরে যাওয়ার আগে খেলেছেন ৫১ বল। ১১ চার আর ছয় ছক্কার বন্যা ভাসিয়ে ১০৩ রান করার পথে তুলে নেন পিএসএলে নিজের তৃতীয় সেঞ্চুরি। দলকে নিয়ে গেছেন লড়াকু সংগ্রহের পথে।

এমন অবস্থায় দল আছে যে জয় ছাড়া আর কিছু ভাবার নেই লাহোর কালান্দার্সের। সেজন্য  কোনো পিছুটান ছাড়াই খেলতে নেমেছেন ফখর জামানরা। বিধ্বংসী এক শতরান করে প্রমাণ করলেন দলের প্রয়োজনে এখনো তিনি দিয়ে পারেন সবটুকুই।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link