দেশের দায়িত্ব ছেড়ে আইপিএলের মালিকানায় গম্ভীর?

বেশ কয়েক মাস ধরেই ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যত নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে না পারলে তাকে বাদ দেওয়ার কথাও এসেছে বহু আগেই। তবে এবার গুঞ্জন উঠেছে, রাজস্থান রয়্যালসের অন্দরমহল থেকে গম্ভীরের কাছে এসেছে মালিকানা গ্রহণের প্রস্তাব।

সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, রাজস্থান রয়্যালসের মালিকানায় বড় ধরনের রদবদল হতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজিটির নতুন তিন অংশীদারের একজন সরাসরি প্রস্তাব পাঠিয়েছেন গম্ভীরের কাছে।

শুধু মেন্টর বা পরামর্শদাতা নয়, গম্ভীরকে প্রস্তাব দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির সিইও এবং অংশীদার হওয়ার। তাকে দলের প্রায় ২ থেকে ৩ শতাংশ শেয়ার বা মালিকানা দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজস্থান শিবিরের।

আইপিএলের ইতিহাসে গম্ভীরের নাম যেন সফলতার সমার্থক। কলকাতা নাইট রাইডার্সের তিনবার শিরোপা জয়ের প্রতিটিতেই ছিল তার ছোঁয়া। দুই বার অধিনায়ক হিসেবে আর সবশেষ গত বছর মেন্টর হিসেবে।

এবারের প্রস্তাবটি লোভনীয় হলেও এর পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু আইনি জটিলতা। নিয়ম অনুযায়ী কোন ব্যক্তি একই সাথে জাতীয় দলের কোচ এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজির কোনো লাভজনক পদে থাকতে পারেন না।তাই রাজস্থানের এই রাজকীয় প্রস্তাব গ্রহণ করতে হলে গম্ভীরকে ছাড়তে হবে ভারতীয় দলের প্রধান কোচের আসন।

বর্তমানে ভারতীয় দলের সাথে গম্ভীরের চুক্তি রয়েছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। সেক্ষেত্রে চলমান টি-টোয়েন্টি  বিশ্বকাপ পরবর্তী সময়ে যদি বোর্ড গম্ভীরকে রাখতে চায়, তবে জাতীয় দল নাকি আইপিএল, কোন পথ বেছে নিবেন গম্ভীর?

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link