ভারতের এই প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান ব্যাটারদের একজন তিনি। আর ওয়ানডে বিশ্বকাপ যত দুয়ারে চলে আসছে, ততই যেন ব্যাট হাতে ঝলসে উঠলেন শুভমান গিল।
লখনৌ-তে আফগান বোলারদের বিপক্ষে রীতিমত ছেলেখেলাই করলেন তিনি। মাত্র ৭৭ বলে ক্যারিয়ারের নবম ওয়ানডে সেঞ্চুরির দেখা পান। শেষ পর্যন্ত ১১০ বল খেলে করেন ১৫৪ রান। ইনিংসে ছিল ২২ টি চার দু’টি ছক্কা।

এই ইনিংস দিয়েই তিন হাজার ওয়ানডে রান অতিক্রম করেন ভারতের অধিনায়ক। মাত্র ৬২ ইনিংসেই মাইলফলক ছুঁয়েছেন। ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুততম, ম্যাচের বিচারে। ৭২ ইনিংসে এই মাইলফলকে পৌঁছান শিখর ধাওয়ান ও শ্রেয়াস আইয়ার। একই অংক ছুঁতে খোদ বিরাট কোহলির খেলতে হয় ৭৫ ইনিংস।
বলের বিবেচনায় আজও তাঁর চেয়ে সামান্য উপরে আছেন কপিল দেব। তিনি তিন হাজার রান করেন ২৯৯৫ বলে, গিল করলেন ৩০১৬ বল খেলে।

ভারত চাইলে ইনিংসটাকে ৪৫০ পর্যন্ত নিয়ে যেতেই পারত। ৩৬ তম ওভারে ৩০০ ছোয়া ভারতের জন্য সেটা অসম্ভবও ছিল না। যদিও, সেটা হয়নি কারণ, শুভমান গিল আর ঈশান কিষানের পর কোনো ব্যাটারই খুব বেশি সময় দাঁড়াতে পারেননি ক্রিজে। অলআউট হয় ৪০২ রানে, তবে এর আগে শুভমান গিল যা করে গেলেন তা রীতিমত স্মরণীয় হয়ে থাকবে ভারতীয় ক্রিকেটে।










