গ্লেন ফিলিপসের ১৫২!

ভারতের বিপক্ষে ১৫২ রান করে তবেই থামলেন গ্লেন ফিলিপস। প্রথম ম্যাচে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে শেষ করেছিলেন, দ্বিতীয় টি-টোয়েন্টি সেখান থেকেই শুরু করলেন। আউট হওয়ার পর দুই ম্যাচে রানটা ওই ১৫২।

ভারতের বিপক্ষে ১৫২ রান করে তবেই থামলেন গ্লেন ফিলিপস। প্রথম ম্যাচে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে শেষ করেছিলেন, দ্বিতীয় টি-টোয়েন্টি সেখান থেকেই শুরু করলেন। আউট হওয়ার পর দুই ম্যাচে রানটা ওই ১৫২। তবে সবচেয়ে বড় গল্পটা অন্য জায়গায়। তিনি যে আক্ষরিক অর্থেই নিউজিল্যান্ডের ত্রাতা। দলের বিপদ দেখলেই দাঁড়িয়ে যান বুক ফুলিয়ে।

১৮ রানে দুই উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। এমনিতে ভারতের বিপক্ষে জিততে হলে বড় রান দরকার। প্রথম টি-টোয়েন্টিতে ২২৫ করেও নিউজিল্যান্ড জিততে পারেনি। ব্যাক অব দ্য মাইন্ডে এটা তো কাজ করছিলই তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তখন লড়াকু পজিশনে দলকে নিয়ে যাওয়া।

চার নম্বরে নামা গ্লেন ফিলিপস সেই দায়িত্ব বুঝে নিলেন। তবে বিপদ যখন আসে চারপাশ দিয়েই আসে। ফিন অ্যালেন ফিরে গেলেন যখন দলের রান ৪১। রান রেটের চাপ বাড়ছে, সেই সঙ্গে উইকেট পতনের শঙ্কা। এমন পরিস্থিতিও টলাতে পারল না মহাশক্তিধর ফিলিপসকে।

কী হচ্ছে অপর পাশে, এসব দেখার সময় কোথায়! তিনি নিজের কাজে মন দিলেন। রানের চাকা সচল রাখলেন। উইকেটে থিতু হয়ে গেলে সব অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা তাঁর আছে। শুধু থাকতে হবে।

কখনও এক্সট্রা কাভারের ওপর দিয়ে বল পাঠিয়েছেন সীমানার বাইরে। কখনও বেছে নিয়েছেন লং অনকে। পুরো মাঠজুড়েই চলেছে তাঁর ধ্বংসাত্মক মেজাজের আঁকিবুঁকি। ভারতীয় বোলারদের পুরোটা সময় দমিয়ে রেখেছেন, নিজের মতো করে শাসন করে গেছেন।

আগের দিনই ৮২ রানের অপরাজিত ইনিংস ছিল নামের পাশে। এই ম্যাচে নামের পাশে ৪২ বল খেলে ৭০ রান। সমান চারটি চার আর ছক্কায় সাজানো ইনিংসটার স্ট্রাইক রেট গিয়ে দাঁড়াল ১৬২-তে। ফেরার সময় অবশ্য তৃপ্তি নিয়ে ফিরতে পারলেন না, ১৮তম ওভারে বিদায় নিতে হলো। শেষ করে যেতে পারলে বোধহয় পুরো ইনিংসের ষোলো কলা পূর্ণ হতো। তবে সেটা না হলেও যা হয়েছে, তা-ই বা কম কী!

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link