রান তাড়ার বিশ্বকাপ রেকর্ড

পাল্লেকেলেতে পাথুম নিসাঙ্কার ব্যাটে ভর করে যেন অস্ট্রেলিয়ানদের রাতের ঘুম হারাম করল শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই ছিল সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড।

পাল্লেকেলেতে পাথুম নিসাঙ্কার ব্যাটে ভর করে যেন অস্ট্রেলিয়ানদের রাতের ঘুম হারাম করল শ্রীলঙ্কা। সেই সাথে সংযোজন এনেছে রেকর্ড বুকের পাতাতেও। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই ছিল সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড।

২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ভারত। আগে ব্যাট করতে নেমে অ্যারোন ফিঞ্চের ৪৩ রানের উপর ভর করে ১৬০ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে বিরাট কোহলির অপরাজিত ৮২ রানের সুবাদে পাঁচ বল হাতে রেখেই লক্ষ্য তাড়া করে ফেলে ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে দলীয় অবদানে ১৬৪ রান সংগ্রহ করেছিল অস্ট্রেলিয়া। যা পরবর্তীতে ১৯. ১ ওভারেই ছুঁয়ে ফেলে শোয়েব মালিকরা।

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। তবে ক্রিস গেইল ও ড্যারেন সামির ব্যাটের ঝলকে দুই বল হাতে রেখেই ছয় উইকেটের জয় নিশ্চিত করে তারা।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ডটি ক্যারিবিয়ানদেরই ছিল। ২০০৯ বিশ্বকাপে ওয়ার্নার-পন্টিংদের দেওয়া ১৬৯ রান সাত উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলেছিল গেইল-ফ্লেচাররা।

আর সবচেয়ে বড় রান তাড়া ঘটনা ঘটে চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেই। গ্রুপ পর্বের মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার সাথে খেলতে নেমে মার্শ-হেডদের কল্যাণে ১৮১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যেন ইতিহাস রচনা করলেন পাথুম নিসাঙ্কা-কুশল মেন্ডিসরা। নিসাঙ্কার এক অপ্রতিরোধ্য সেঞ্চুরির সুবাদে দুই ওভার হাতে রেখেই শ্রীলঙ্কা তুলে নেয় আট উইকেটের এক বিশাল জয়।

 

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link