মুশফিককে পেছনে ফেলে দিয়েছেন কুইন্টন ডি কক

উইকেটরক্ষক ব্যাটারদের পঞ্চাশ করার রেকর্ডে মুশফিকুর রহিমকে পেছনে ফেলে দিলেন কুইন্টন ডি কক।

ভারতের সাথে সিরিজের শেষ ওয়ানডেতে পঞ্চাশ পেরোনোর সাথে সাথেই মুশফিককে ছাড়িয়ে গেলেন কুইন্টন ডি কক। ওয়ানডে ক্রিকেটে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে সর্বাধিক পঞ্চাশোর্ধ ইনিংস খেলার তালিকায় ডি ককের অবস্থান এখন চার নম্বরে। তালিকায় রয়েছেন বিশ্ব ক্রিকেটের সব কিংবদন্তিতূল্য উইকেটরক্ষক ব্যাটারেরা।

  •  মুশফিকুর রহিম (বাংলাদেশ)

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র মুশফিকুর রহিম। এই উইকেটরক্ষক ব্যাটার ক্যারিয়ার জুড়েই ধারাবাহিক ছিলেন সাদা বলের লঙ্গার ভার্সনে। লাল-সবুজ জার্সি গায়ে ওয়ানডেতে ২৫৬ ইনিংস খেলে ৩৬.২৬ গড়ে ৭৭৯৫ রান করেছেন তিনি। ৫৪ টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলে তিনি রয়েছেন এ তালিকার পাঁচ নম্বরে।

  • কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)

১৬০ ইনিংসেই ওয়ানডে তে ৭০০০ রান ছাড়িয়ে যাওয়া কুইন্টন ডি কক ৫০ পেরিয়েছেন ঠিক ৫৫ বার। ওয়ানডেতে ৩২ টি ফিফটি এবং ২২ টি সেঞ্চুরি হাকাঁনো এই ব্যাটার রয়েছেন তালিকার চার নম্বরে।

  •  অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া)

তালিকায় তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। অজি এই উইকেটরক্ষক ব্যাটার ওয়ানডেতে পঞ্চাশ পেরিয়েছেন ৬৯ বার। ২৭৯ ইনিংসে প্রায় ৩৬ গড়ে রান করেছেন মোটে ৯৯২২।

  • মহেন্দ্র সিং ধোনি (ভারত)

সর্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই তালিকায় থাকবেন, সেটাই স্বাভাবিক। ভারতীয় এই কিংবদন্তি অধিনায়ক একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চাশ পেরিয়েছেন ৮৩ বার। ২৯৭ ইনিংসে পঞ্চাশোর্ধ গড়ে ১০৭৭৩ রান করেছেন তিনি।

  •  কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)

আলোচনার বিষয় যখন উইকেটরক্ষক ব্যাটারদের নিয়ে তখন কুমার সাঙ্গাকারার স্থান যে হবে সর্বোচ্চ উচ্চতায়, এ নিয়ে বোধহয় কোনো ক্রিকেট সমর্থকেরই কোনো সন্দেহ নেই। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩৮০ ইনিংস খেলে প্রায় ৪২ গড়ে গোটা ১৪,২৩৪ রান করেছেন শ্রীলঙ্কান এই কিংবদন্তি। পঞ্চাশ পেরিয়েছেন ১১৪ বার।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link