ডি থ্রি থেকে কত টাকা পাবেন ক্রিকেটাররা?

শরিফুল ইসলাম বিক্রি হলেন ২ কোটি ৩০ লাখ পয়েন্টে, তাসকিন আহমেদ-তানজিদ হাসান তামিমেরও দাম উঠল ২ কোটির উপরে। এসব দেখে অনেকের চক্ষুচড়কগাছ হওয়ার উপক্রম। তবে প্রশ্ন হচ্ছে, কোটি কোটি মূল্যের এই নিলামে প্লেয়াররা আসলে কত টাকা পাবেন? সেটাই একটু খতিয়ে দেখার চেষ্টা করি।

বাস্তবতা হচ্ছে, এই পয়েন্টের সাথে টাকার কোনো সম্পর্ক আসলে নেই। ২ কোটি ৩০ লাখ পয়েন্টে বিক্রি হওয়া শরিফুল এই সংখ্যক টাকা আসলে পাবেন না। তিনি আসলে পাবেন কত টাকা?

সাধারণত নিলামে আমরা কী দেখতে পাই? ফ্র্যাঞ্চাইজি মালিকরা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট নিয়ে বসবেন, এবং খেলোয়াড়দেরকে সেই টাকার বিনিময়ে কিনে নেবেন। সেখানে অবশ্য ভাগ্যের কারসাজিও থাকে, লটারিতেও অনেক কাঙ্ক্ষিত জিনিস মিলে যায়।

তবে ডি থ্রির নিলাম অবশ্য একটু ভিন্ন। এখানে অর্থের পরিবর্তে প্রতিটি দলকে দেওয়া হয়েছে ১০ কোটি পয়েন্ট। এবং এই পয়েন্ট দিয়ে দলগুলোকে ২২ জন খেলোয়াড় কেনা লাগবে। মূলত দলগুলোর ভারসাম্য রক্ষার্থেই এই পয়েন্ট সিস্টেম করা হয়েছে।

এবার আসা যাক খেলোয়াড়রা আসলে এই পয়েন্টের বিপরীতে কত টাকা পাবেন? উত্তর, কোনো টাকাই তারা আলাদা করে পাবেন না। মূলত ম্যাচ ফির অ্যামাউন্টটাই পকেটে যাবে তামিম-শরিফুলদের। এর বাইরে আর কিছুই নেই।

সেই হিসাব টানলে একটা দল ফাইনাল পর্যন্ত সর্বোচ্চ ৮টা ম্যাচ খেলার সুযোগ পাবে। সেক্ষেত্রে টি-টোয়েন্টি ম্যাচ ফি ধার্য করা হয়েছে ৮০ হাজার টাকা। গুণ করলে দাঁড়ায় ৬ লাখ ৪০ হাজার টাকা। অর্থাৎ শরিফুলের দল যদি ফাইনালে যেতে পারে, সেক্ষেত্রে তিনি সর্বোচ্চ ৬ লাখ ৪০ হাজার টাকা উপার্জন করতে পারবেন। এর বাইরে আর কিছুই নেই।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link