সবকিছু ঠিকঠাক থাকলে বিগ ব্যাশ মাতাবেন মুস্তাফিজুর রহমান। মেলবোর্ন রেনেগেডসের জার্সি গায়ে উঠবে তাঁর। এবারের আসরে সঙ্গী হিসেবে পাবেন রিশাদ হোসেনকে। অনাপত্তিপত্রের জন্য আবেদনও করে রেখেছেন মুস্তাফিজ। এখন কেবল সময়ের অপেক্ষা।
ফ্র্যাঞ্চাইজি দুনিয়ায় বাংলাদেশিদের কদর বাড়ছে। আগে এক সাকিব আল হাসানই প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের হয়ে। এখন সেই সংখ্যাটা সময়ের সাথে সাথে বাড়ছে। সেই ধারাবাহিকতায় ফিজকে টেনে নিতে গেল সুদূর অস্ট্রেলিয়ার জনপ্রিয় এই লিগে।
দুনিয়াজুড়ে সবখানেই মুস্তাফিজ কমবেশি পা রেখেছেন। ফ্র্যাঞ্চাইজি দুনিয়ায় তাঁর বিচরণ বেশ সমৃদ্ধ। তবে বিগ ব্যাশে এর আগে সুযোগ আসেনি। সাকিব আল হাসানের পর রিশাদ সেই আক্ষেপ ঘুচিয়েছিলেন। এবার সেই দলে যোগ দিলেন মুস্তাফিজ।

মেলবোর্ন অবশ্য সাকিবের পুরোনো দল। সেই দলের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত মুস্তাফিজ। আর রিশাদের ঠিকানা আগের হোবার্ট হারিকেন্সেই।
ডি থ্রি ট্রফিতে তাই মুস্তাফিজকে পুরোটা সময় পাওয়া যাবে না। বিগ ব্যাশের মঞ্চে তাঁর ব্যস্ততা থাকবে সে সময়। বাংলাদেশি সমর্থকদেরও তাই চোখটা থাকবে বিগ ব্যাশের দিকেই। প্রথমবারের মতো এই মঞ্চেই তো কাটারের জাদু দেখাবেন ফিজ।
আরও এক অভিজ্ঞতা সঞ্চারের অপেক্ষায় মুস্তাফিজ। এই মঞ্চে চমক দেখাতে পারলেই তো ক্যারিয়ারের ষোলো কলা পূর্ণ হবে তাঁর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর জনপ্রিয় এই লিগে মুস্তাফিজ নিশ্চয় চাইবেন সেরাটা উজাড় করে দিতে।











