নতুন স্বপ্নে বিভোর হায়দ্রাবাদ কিংসম্যান!

নতুন নাম, নতুন জার্সি, নতুন স্বপ্ন, পাকিস্তান সুপার লিগের মঞ্চে একদম নতুন গল্প লিখতে নামছে হায়দ্রাবাদ কিংসম্যান। কিন্তু প্রশ্ন একটাই, নতুন এই দলটা কি শুধু নামেই নতুন, নাকি পারফরম্যান্স দিয়ে কাঁপিয়ে দেবে পুরো আসর?

নতুন নাম, নতুন জার্সি, নতুন স্বপ্ন, পাকিস্তান সুপার লিগের মঞ্চে একদম নতুন গল্প লিখতে নামছে হায়দ্রাবাদ কিংসম্যান। কিন্তু প্রশ্ন একটাই, নতুন এই দলটা কি শুধু নামেই নতুন, নাকি পারফরম্যান্স দিয়ে কাঁপিয়ে দেবে পুরো আসর?

দলের সবচেয়ে নির্ভরযোগ্য তারকা মার্নাস লাবুশানে। যার ধৈর্য আর টেকনিক বিশ্বজুড়ে স্বীকৃত। তার পাশে রয়েছেন পাকিস্তানের পোস্টারবয় সাইম আইয়ুব, যিনি শুরুতেই ম্যাচের রং বদলে দিতে পারেন।

ব্যাটিং লাইনে আছে বৈচিত্র্য আর বিস্ফোরণ। গ্লেন ম্যাক্সওয়েল টি-টোয়েন্টির এক অনন্য জাদুকর, যিনি একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। আছেন কুশল পেরেরাও, তার ঝড়ো ব্যাটিংয়ে যেকোনো বোলিং লাইনআপকে তছনছ করে দিতে পারেন। সাথে আছেন শারজিল খান, যার সক্ষমতা হয়ে উঠতে পারে দারুণ কার্যকর।

অলরাউন্ড বিভাগেও রয়েছে শক্ত উপস্থিতি। অভিজ্ঞ ও তরুণ প্রতিভাদের মিশেলে গড়া এই ইউনিট যেকোনো পরিস্থিতিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারে।

বোলিং আক্রমণে যথেষ্ট ধার রয়েছে দলটির। রাইলি মেরেডিথ, ওটনিয়েল বার্টম্যানরা হতে পারেন বাজির ঘোড়া। এছাড়া স্থানীয় পেসারদের মিশেলে তৈরি হয়েছে ভারসাম্যপূর্ণ বোলিং ইউনিট।

তবে এই দলের সবচেয়ে বড় প্রশ্ন, অভিজ্ঞতা আর ধারাবাহিকতার ভারসাম্য। অনেক তারকা, অনেক সম্ভাবনা, কিন্তু দল হিসেবে কতটা জমাট বাঁধতে পারবে? নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে চাপটা থাকবে অন্য সবার চেয়ে একটু বেশি। এই চাপের পরীক্ষায় তারা কেমন করে, সেটার এখন দেখার বিষয়।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link