বাংলাদেশে জয়াসুরিয়া, নেপথ্যে কি কারণ?

বাংলাদেশে সনাথ জয়াসুরিয়া, শুধুই কি আনন্দ ভ্রমণে এসেছেন নাকি বাংলাদেশ দলের কোনো দায়িত্ব কাঁধে নেওয়ার জন্যই তাঁর এই সফর? প্রশ্নটা যে ডালপালা মেলছে অনেকগুলো কারণে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও সাম্প্রতিক আবহ আভাস দিচ্ছে ভিন্ন কিছুর।

খেলোয়াড়ি জীবনেই ক্রিকেটের বড় অধ্যায়জুড়ে নিজের নাম লিখেছেন জয়াসুরিয়া। তামাম বিশ্বকে বুঁদ করে রেখেছিলেন আগ্রাসী মেজাজে। সেই পাঠ চুকেছে অনেক আগেই। তবে ক্রিকেটকে ছাড়া হয়নি। নিজের অর্জিত সমস্ত জ্ঞান, দর্শন নিঙড়ে দেওয়ার জন্য কোচিং ক্যারিয়ার শুরু করেন।

ক্রিকেট বিশ্বে একটা সময় দাপট দেখিয়ে চলা শ্রীলঙ্কা পথভ্রষ্ট হয়েছে। পথ দেখানোর জন্য একজনকে দরকার, এগিয়ে এসেছিলেন জয়াসুরিয়া। নতুন করে গড়ে তুলতে চেয়েছিলেন এই দলটাকে। শেষটা ব্যর্থতার গোলকধাঁধার সমাধান তিনিও করতে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে বাদ পড়েছে শ্রীলঙ্কা, এই দায় মাথায় প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন জয়াসুরিয়া।

এমন পরিস্থিতির মাঝে বাংলাদেশ সফরে আসা ইঙ্গিত দেয় নতুন পথচলার। নিক পোথাসের মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। তবে অনেকটা ভারপ্রাপ্ত পদের ভূমিকায় রয়েছেন তিনি। সিরিজ বাই সিরিজ চুক্তিতেই কাজ করে যাচ্ছেন আশরাফুল।

এই জায়গাটাতেই স্থায়ী সমাধান হতে পারেন জয়াসুরিয়া। নতুন আঙ্গিকে পথ দেখাতে পারেন বাংলাদেশকে। দুইয়ে দুইয়ে চার মেলালে এই সফরটা যে সেরকম কিছুরই ইঙ্গিত দিচ্ছে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link