শচীনের মাঠে শচীনকে টপকে যাবেন রুট?

টেস্টে শচীন টেন্ডুলকারের ১৫,৯২১ রানের সেই অজেয় রেকর্ড এখন আর রূপকথা নয়, বরং বাস্তবে ধুলো উড়িয়ে ধেয়ে আসছে জো রুটের ব্যাট।

টেস্টে শচীন টেন্ডুলকারের ১৫,৯২১ রানের সেই অজেয় রেকর্ড এখন আর রূপকথা নয়, বরং বাস্তবে ধুলো উড়িয়ে ধেয়ে আসছে জো রুটের ব্যাট। ওভালে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পর ক্রিকেট বিশ্বের অংকটা এখন পরিষ্কার। রুট যে ফর্মে আছেন, তাতে আগামী দুই বছরের মধ্যেই হয়তো নতুন ইতিহাস গড়বেন এই ইংলিশ ব্যাটার।

২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তাঁর পারফরম্যান্স ছিল আশাব্যঞ্জক। কিন্তু তাতে সেই রূপকথার আমেজ ছিল না যা আমরা টেন্ডুলকার বা লারার ব্যাটিংয়ে দেখেছি। সবকিছু বদলে যায় ২০২০ সালের পরের সময়টায়। বিশেষ করে ২০২১ সালের সেই সোনালী বছর থেকে রুট যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেন।

​ক্যারিয়ারের গোধূলি বেলায় এসেও রুটের এই ব্যাটিং ক্ষুধা যেন উল্টো বাড়ছে। ২০২১ সালের পর থেকে তাঁর রান তোলার গতি এক কথায় বলতে গেলে অবিশ্বাস্য!

বয়স এখন ৩৫, কিন্তু রুটের ফিটনেস আর উইকেটে টিকে থাকার অবিশ্বাস্য ক্ষমতা তাকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। শচীনের রেকর্ড থেকে এখন মাত্র ১,৮৪৬ রানের দূরত্ব। যা তাঁর সাম্প্রতিক ব্যাটিং গড়ের কাছে মোটেও কঠিন কিছু নয়।

সবচেয়ে নাটকীয় বিষয় হচ্ছে টেস্ট সূচি অনুযায়ী ২০২৮ সালে ইংল্যান্ড দল ভারতে সফর করবে। ক্রিকেট ইতিহাসের বড় কোনো চিত্রনাট্যকারের মতোই রুট যদি ভারতের মাটিতে, সম্ভবত ওয়াংখেড়ে স্টেডিয়ামে এসে শচীনকে টপকে যান, তবে তা হবে ক্রিকেটের অন্যতম বড় রোমাঞ্চ।

এতদিন যাকে সবাই অলঙ্ঘনীয় ভেবেছিল, রুট নিজের দক্ষতা দিয়ে সেটাকে এখন সাধারণ এক গন্তব্যে পরিণত করেছেন। ইতিহাসের পাতায় নতুন নাম ওঠার দিন আর খুব বেশি দূরে নেই, ক্রিকেট বিশ্ব এখন কেবল সেই মুহূর্তটির অপেক্ষায়।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Share via
Copy link