​আফগানদের চূর্ণ করে রাহুলের দুর্দান্ত সেঞ্চুরি!

টস জিতে ভারতের প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তকে পূর্ণ মর্যাদা দিয়ে ক্যারিয়ারের ১২তম টেস্ট শতল তুলে নিলেন এই ডানহাতি ব্যাটার।

আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথম দিনেই ব্যাটিংয়ের মাস্টারক্লাস দেখালেন লোকেশ রাহুল। টস জিতে ভারতের প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তকে পূর্ণ মর্যাদা দিয়ে ক্যারিয়ারের ১২তম টেস্ট শতল তুলে নিলেন এই ডানহাতি ব্যাটার।

ম্যাচের শুরুতে ওপেনার যশস্বী জয়সওয়াল ২৪ রানে আউট হওয়ার পর উইকেটে আসেন রাহুল। ​শুরুর দিকে চন্ডিগড়ের পিচে আফগান পেসার জিয়াউর রহমান শারিফি এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের নতুন বলের সুইং ও বাউন্স ব্যাটারদের বেশ পরীক্ষা নিচ্ছিল।

ইনিংসের শুরুর দিকে ১৬ রানের মাথায় আম্পায়ারের একটি সিদ্ধান্ত রাহুলের পক্ষে যায়। যা আল্ট্রা-এজে স্পাইক দেখালেও আফগানিস্তান রিভিউ না নেওয়ায় বেঁচে যান তিনি। এই জীবনদানের পূর্ণ ফায়দা তোলেন রাহুল।

তিন নম্বরে নামা সাই সুদর্শনের সাথে দ্বিতীয় উইকেটে ১৩৯ রানের এক চমৎকার পার্টনারশিপ গড়ে তোলেন রাহুল। দুজনের অনবদ্য ব্যাটিংয়ে ম্যাচে ফেরার সুযোগই হয়নি আফগান বোলারদের।

৮১ রানে ​সুদর্শন বিদায় নিলেও ভারতের রানের গতি সচল রাখেন রাহুল ও গিল। অধিনায়ক শুভমান গিল ক্রিজে আসার পর থেকেই বেশ ইতিবাচক ভঙ্গিমায় ব্যাটিং শুরু করেন দুইজনেই। আফগান স্পিনারদের লাইন-লেন্থ বিগড়ে দিয়ে মাঠের চারদিকে দারুণ সব শট খেলেন।

ম্যাচের ৬০তম ওভারে ১৬৪ বলে নিজের অনবদ্য শতরান পূর্ণ করেন লোকেশ রাহুল। এই দুর্দান্ত ইনিংসের মাধ্যমে তিনি ছয়টি ভিন্ন দেশের বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরি করার মাইলফলক স্পর্শ করলেন। সেঞ্চুরি পূর্ণ করার ঠিক পরের বলেই জিয়াউর রহমানের ডেলিভারিতে গুরবাজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রাহুল।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link