মোসাদ্দেককে ফিরিয়ে স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ!

ঘরোয়া ক্রিকেটে আধিপত্য বিস্তার করে গেছেন মোসাদ্দেক। দল থেকে বাদ পড়ার পর প্রতিনিয়ত নিজেকে প্রমাণের চেষ্টা চালিয়েছেন। আর অপেক্ষা করেছেন কবে আসবে একটা সুযোগ। সেটা অবশেষে এলো চার বছর পরে।

চার বছরের অপেক্ষা, অবশেষে সুযোগ মিলল মোসাদ্দেক হোসেন সৈকতের। দুই পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ফিরেছেন নুরুল হাসান সোহানও।

ঘরোয়া ক্রিকেটে আধিপত্য বিস্তার করে গেছেন মোসাদ্দেক। দল থেকে বাদ পড়ার পর প্রতিনিয়ত নিজেকে প্রমাণের চেষ্টা চালিয়েছেন। আর অপেক্ষা করেছেন কবে আসবে একটা সুযোগ। সেটা অবশেষে এলো চার বছর পরে।

ব্যাটিংয়ে মিডল অর্ডারে স্থিতি আনার পাশাপাশি অফ-স্পিনে ভরসা দেওয়ার সামর্থ্য তাঁকে আলাদা করে তোলে। এখন দেখার বিষয়, দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক মঞ্চে তিনি কতটা ছন্দে ফিরতে পারেন।

অন্যদিকে নুরুল হাসান সোহান যেন এক চিরচেনা কিন্তু অনিশ্চিত গল্প। দলে আসা-যাওয়ার চক্রে ঘুরপাক খেতে থাকা এই উইকেটকিপার-ব্যাটার টি-টোয়েন্টিতে নিয়মিত হলেও ওয়ানডেতে নিজের জায়গা স্থায়ী করতে পারেননি। তবে স্কোয়াডে তার ফেরা আবারও ইঙ্গিত দিচ্ছে ফিনিশিং রোল আর উইকেটকিপিংয়ে অতিরিক্ত বিকল্প হিসেবে তাঁকে বিবেচনা করছে টিম ম্যানেজমেন্ট।

৯, ১১ এবং ১৪ জুন মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

একনজরে প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link