মুস্তাফিজের প্রিয় শিকার রশিদ খান

এশিয়া কাপের পর দ্বিপাক্ষিক সিরিজেও মুস্তাফিজের শিকারে পরিণত হয়েছেন রশিদ। সাম্প্রতিক সময়ে রশিদ বনাম মুস্তাফিজুর রহমান, এই লড়াইটা বেশ উপভোগ্য বিষয়। 

মুস্তাফিজের বলে রশিদ খানের আউট হওয়া যেন এখন নিত্যদিনে ঘটনায় পরিণত হয়েছে। এই দুই জনের দ্বৈরথ বেশ জমে উঠেছে। এশিয়া কাপের পর দ্বিপাক্ষিক সিরিজেও মুস্তাফিজের শিকারে পরিণত হয়েছেন রশিদ। সাম্প্রতিক সময়ে রশিদ বনাম মুস্তাফিজুর রহমান, এই লড়াইটা বেশ উপভোগ্য বিষয়।

এশিয়া কাপের স্মৃতি নিশ্চয়ই এত দ্রুত মলিন হয়ে যায়নি। রশিদ খানের ওই নো লুক বাউন্ডারিগুলো মুস্তাফিজকে পীড়া দিয়েছিল ভীষণ। মুস্তাফিজকে ভাবতে বাধ্য করেছিল নিজের সামর্থ্য নিয়ে। তবে সেবার শেষ হাসি হেসেছিলেন কাটার মাস্টার। তুলে নিয়েছিলেন রশিদ খানের উইকেট।

এবার দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচে, আবারও সম্মুখ লড়াইয়ে হাজির রশিদ ও মুস্তাফিজ। এবার অবশ্য নিজের ইনিংসের প্রথম বলে রশিদ বাউন্ডারি আদায় করেন তাসকিন আহমেদের বলে। এরপর মুস্তাফিজকে মোকাবেলা করতে গিয়ে প্রথম বলেই উইকেটে পরিণত হন আফগান অলরাউন্ডার।

ডিপ থার্ডম্যান অঞ্চলে কোন খেলোয়াড় ছিল না। সেই অঞ্চল দিয়ে বাউন্ডারি আদায়ের পরিকল্পনা ছিল রশিদের। মুস্তাফিজের অফ স্ট্যাম্প চ্যানেলের বাইরে দিয়ে যাওয়া বলটায় তাই আলতো খোঁচা দিয়েছেন রশিদ। এদফা জাকের আলী অনিক লাফিয়ে পড়ে দস্তানা বন্দী করেন সেই ক্যাচের সুযোগ। দুই বলে চার রান নিয়েই প্যাভিলিয়নে ফেরেন রশিদ খান।

এদিন সেটিই ছিল মুস্তাফিজের একমাত্র উইকেট। তবে কৃপণ বোলিংয়ে ধারা এখনও অব্যাহত রেখেছেন মুস্তাফিজুর রহমান। নিজের কোটার চার ওভারে তার খরচ মাত্র ২৪ রান।

বলে রাখা ভাল দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হচ্ছে শারজাহতে। মাঠটা ছোট, এই উইকেটে রানও হয় প্রচুর। তারপরও আফগানিস্তানকে ১৫১ রানে আটকে রাখার কৃতীত্ব মুস্তাফিজেরও প্রাপ্য।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Share via
Copy link