নাহিদ রানার সামনে জবাব নেই নিউজিল্যান্ডের

শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ২০০ রানের বাঁধা টপকাতে পারেনি। অল আউট হয়েছে ১৯৮ রানে। তুলনামূলক ব্যাটিং সহায়ক উইকেটে তাঁদের রানটা আসলে বাড়তে দেননি নাহিদ রানা।

নাহিদ রানার শর্ট বলের সামনে কোনো জবাবই নেই নিউজিল্যান্ডের। তুলনামূলক স্পোর্টিং উইকেট পেলে নাহিদ কি করতে পারলেন সেটা দেখিয়ে দিলেন আরেকবার।

এই মিরপুরেই পাকিস্তানের বিপক্ষে নিয়েছিলেন ওয়ানডে ক্রিকেটে নিজের প্রথম ফাইফার। এবার সেই একই মাঠে নিউজিল্যান্ডকে ডোবালেন, পেলেন ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার।

মিরপুরের উইকেট প্রথম ম্যাচের চরিত্র পাল্টেছে। এই উইকেটে বল ব্যাটে আসছিল। তুলনামূলক বাউন্স ছিল। সেটাকেই কাজে লাগান রানা।

শুরু করেন হেনরি নিকোলসকে দিয়ে। আগের ম্যাচের এই পারফরমারকে চমকে দেন গতি দিয়ে। নাহিদের ১৪৪.৭ কিলোমিটার গতির ডেলিভারির সামনে অসহায় নিকোলস এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন।

তাঁর শর্টবলগুলো খেলতে বেগ পেতে হয় ব্যাটারদের। যে পাঁচটা উইকেট পেয়েছেন তাঁর মধ্যে অন্তত দু’জন আটকেছেন নাহিদ রানার শর্ট বলের ফাঁদে। এরপর টেল এন্ডার জায়ডেন লেনক্সকে ইয়র্কারের ফাঁদে বোল্ড করে পৌঁছে যান পাঁচ উইকেটের মাইলফলকে।

টানা দ্বিতীয় সিরিজে পাঁচ উইকেট নিলেন নাহিদ। এই সিরিজের আগেই খেলে এসেছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তানে পারফরম করা নাহিদের গণ্ডি বড় হতে শুরু করেছে। শর্ট বলের সাথে সাথে ইয়র্কারের অ্যাটেম্পট নিয়েছেন, সফলও হয়েছেন।

শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ২০০ রানের বাঁধা টপকাতে পারেনি। অল আউট হয়েছে ১৯৮ রানে। তুলনামূলক ব্যাটিং সহায়ক উইকেটে তাঁদের রানটা আসলে বাড়তে দেননি নাহিদ রানা।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Share via
Copy link