এক ফারহানই সবকিছুর সমাধান!

দলকে উড়ন্ত সূচনা এনে দেওয়া, ঝড়ের গতিতে রান তোলা, সেই সাথে ধারাবাহিকতা বজায় রাখা। শাহিবজাদা ফারহান যেন একের ভেতর সব। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মঞ্চে তার সুফল পাচ্ছে মুলতান সুলতান। সেরা জিনিসটা ঘরে আনতে যে ভুল করেনি তারা।

দলকে উড়ন্ত সূচনা এনে দেওয়া, ঝড়ের গতিতে রান তোলা, সেই সাথে ধারাবাহিকতা বজায় রাখা। শাহিবজাদা ফারহান যেন একের ভেতর সব। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মঞ্চে তার সুফল পাচ্ছে মুলতান সুলতান। সেরা জিনিসটা ঘরে আনতে যে ভুল করেনি তারা।

প্রতিপক্ষকে টার্গেট দেওয়াই হোক, কিংবা রান তাড়া করা, ফারহানের ব্যাট যেন একটা কথায় বলে, ‘ম্যায় হুঁ না?’ ক্রিজে যতক্ষণ আছেন, বোলারদের ঘুম হারাম করে ছাড়ছেন। যেন স্বেচ্ছায় না থামলে তাঁকে থামানোর সাধ্য কারও নেই।

রাওয়ালপিন্ডি পিন্ডিজের বিপক্ষে সেটাই করলেন, যেটা তিনি সচরাচর করে থাকেন। ১৮৩ রানের বড়সড় সংগ্রহটাকে স্রেফ মামুলি এক লক্ষ্য বানিয়ে ছাড়লেন। যদিও পাঁচ রানেই স্টিভেন স্মিথকে হারিয়ে ফেলে মুলতান। তবে আঁচ লাগতে দেননি ফারহান। এক প্রান্ত আগলে রেখে ঝড় তুললেন ব্যাট হাতে।

অবশ্য অন্য পাশে থাকা জশ ফিলিপকেও এর কৃতিত্ব দিতে হবে। দুজনের জুটি থেকেই আসে ১১০ রান, যেটাই মূলত নির্ধারণ করে দিয়েছে ম্যাচের গতিপথ।

এবারের আসরের দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। যেন গত আসরে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করলেন। মাঝের দুই ম্যাচে দুটো ক্যামিও খেললেও ইনিংস বড় করতে না পারার আক্ষেপ ছিল। অবশেষে সেটা ঘুচল এই ম্যাচে এসে। ৩৮ বলে ৬৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে দলের জয়ও নিশ্চিত করেছেন। মুলতান ম্যাচ জিতে নিয়েছে ২২ বল আর সাত উইকেট হাতে রেখেই।

সেই সাথে অনন্য রেকর্ডের দখলটাও নিয়েছেন ফারহান। পরিণত হয়েছেন ছক্কা মারার মেশিনে। ২০২৫ সাল থেকে এখনও পর্যন্ত তাঁর ব্যাট থেকে এসেছে ১৫০ খানা ছক্কা। এমন কীর্তি আর কারও নেই এখন পর্যন্ত। সবশেষে ওই শুরুর কথাটাই বলতে হয়, শাহিবজাদা ফারহান একের ভেতর সব।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link