অবহেলিত নাঈম এখন নির্বাচকের চেয়ারে!

যে নামটা বছরের পর বছর ঘুরপাক খেয়েছে আক্ষেপের তালিকায়, অবহেলার খাতায়, সেই নামটাই আজ জায়গা করে নিল বাংলাদেশের ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ আসনে। নাঈম ইসলাম এবার আর ব্যাট হাতে নয়, বসেছেন নির্বাচকের চেয়ারে।

যে নামটা বছরের পর বছর ঘুরপাক খেয়েছে আক্ষেপের তালিকায়, অবহেলার খাতায়, সেই নামটাই আজ জায়গা করে নিল বাংলাদেশের ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ আসনে। নাঈম ইসলাম এবার আর ব্যাট হাতে নয়, বসেছেন নির্বাচকের চেয়ারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) নতুন নির্বাচক প্যানেলে জায়গা পেয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। দীর্ঘ ক্যারিয়ার, পাহাড়সম রান, রেকর্ডের পর রেকর্ড, সবকিছুই ছিল তাঁর ঝুলিতে। তবুও জাতীয় দলে সুযোগ এসেছে সীমিত, আলোটা যেন কখনোই পুরোপুরি এসে পড়েনি তাঁর ওপর। কিন্তু সময়ের খাতা কখনো ফাঁকা থাকে না,  ঘুরে ফিরে সে হিসাব মিলিয়েই দেয়।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪টি সেঞ্চুরি। সংখ্যাটা শুধু বড় নয়, এককথায় অবিশ্বাস্য। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে যা এখনো এক অনন্য রেকর্ড। সব মিলিয়ে ২০ হাজারের বেশি রান,  দুই দশকের এক নিরবচ্ছিন্ন ধারাবাহিকতার গল্প।

তবুও প্রশ্ন ছিল, কেন নাঈম ইসলাম জাতীয় দলে নিয়মিত নন? কেন এত পারফরম্যান্সের পরও বারবার উপেক্ষিত? সেই প্রশ্নের উত্তর আজও অজানা। কিন্তু নতুন এক অধ্যায় শুরু হলো, যেখানে আর ব্যাট দিয়ে নয়, সিদ্ধান্ত দিয়েই তিনি প্রভাব ফেলবেন বাংলাদেশের ক্রিকেটে।

৩৯ বছর বয়সে এসে ক্যারিয়ারের সবচেয়ে বড় দায়িত্ব পেলেন তিনি।  নাঈম ইসলামের জন্য   যেন নতুন শুরুর ডাক। এবার তিনি বেছে নেবেন, গড়বেন, তৈরি করবেন ভবিষ্যতের বাংলাদেশ দল। যে জায়গাটা একসময় তাঁকে পুরোপুরি গ্রহণ করেনি, সেই জায়গাটাকেই এবার তিনি গড়ার দায়িত্ব পেলেন।

এই নির্বাচক প্যানেলের নেতৃত্বে আছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তাঁর সঙ্গে আছেন অভিজ্ঞ হাসিবুল হোসেন এবং নাদিফ চৌধুরী। আর এই দলেই জায়গা করে নিয়েছেন নাঈম, এক সময়ের অবহেলিত একজন থেকে, আজকের নির্বাচক।

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত এই প্যানেল কাজ করবে। সামনে বড় মঞ্চ, বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জের ভেতরেই লুকিয়ে আছে নাঈম ইসলামের নিজের গল্পটাকে নতুন করে লেখার সুযোগ।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link