ফ্যাঞ্চাইজি লিগে চাহিদার শীর্ষে থাকা পাকিস্তানি ক্রিকেটার যারা!

আগ্রাসী ব্যাটিং, আধুনিক টি-টোয়েন্টি স্টাইল আর ভবিষ্যতের সম্ভাবনা, এই সব মিলিয়ে সায়িম হয়ে উঠেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় বিনিয়োগের নাম। তবে তিনি একা নন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চাহিদার শীর্ষে থাকা পাকিস্তানি ক্রিকেটারদের তালিকাটা একটু খতিয়ে দেখা যাক।

পাকিস্তান সুপার লিগের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় এখন সায়িম আইয়ুব। নতুন দল কিংসম্যান হায়দারাবাদ তাঁকে দলে নিয়েছে  ৪ লাখ ৫০ হাজার ডলারে। আগ্রাসী ব্যাটিং, আধুনিক টি-টোয়েন্টি স্টাইল আর ভবিষ্যতের সম্ভাবনা, এই সব মিলিয়ে সায়িম হয়ে উঠেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় বিনিয়োগের নাম। তবে তিনি একা নন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চাহিদার শীর্ষে থাকা পাকিস্তানি ক্রিকেটারদের তালিকাটা একটু খতিয়ে দেখা যাক।

  • শহীদ আফ্রিদি 

পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় নামগুলোর একটি শহীদ আফ্রিদি। আগ্রাসন, ছক্কার ঝড় আর মাঠের উপস্থিতি, এই সব মিলিয়ে আফ্রিদি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে গিয়ে পেয়েছিলেন প্রায় ৭ লাখ ডলার।

শুধু বিপিএল নয়, আইপিএলেও তিনি ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেখানে তার পারিশ্রমিক ছিল প্রায় ৬ লাখ ৭৫ হাজার যা রাজনৈতিক জটিলতা সত্ত্বেও আইপিএলের ইতিহাসে আজও আলাদা জায়গা রাখে।

  • মোহাম্মদ আসিফ

পরের নামটা মোহাম্মদ আসিফ। বিশ্বের সেরা সুইং বোলারদের একজন। বিতর্ক এবং নিষেধাজ্ঞার আগে তার পারফরম্যান্সের প্রতিফলন দেখা গিয়েছিল আইপিএলের নিলামে। আসিফ পেয়েছিলেন প্রায় ৬ লাখ ৫০ হাজার ডলারের চুক্তি, যা পাকিস্তানি বোলারদের জন্য ছিল বড় স্বীকৃতি।

  • শোয়েব মালিক

আইপিএলে শোয়েব মালিকের চাহিদাও ছিল আকাশচুম্বী। অভিজ্ঞতা আর বহুমাত্রিক দক্ষতার সঙ্গে ধারাবাহিকতা। আইপিএলে তার পারিশ্রমিক দাঁড়ায় প্রায় পাঁচ লাখ ডলার। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ রান আর অফস্পিনে নিয়ন্ত্রিত বোলিং, সবই ফ্র্যাঞ্চাইজি দলগুলোর আস্থার প্রতীক ছিল।

  • সায়িম আইয়ুব

সর্বশেষ নিজেদের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে জায়গা করে নিলেন সায়িম আইয়ুব। ছাড়িয়ে গেছেন বাবর আজ, কিংবা শাহীন শাহ আফ্রিদিকেও। দিনে দিনে যে চাহিদার শীর্ষে উঠছেন তিনি। সম্ভাবনা জাগিয়ে যাচ্ছেন আরও বড় হওয়ার।

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই ফ্র্যাঞ্চাইজি লিগের রমরমা ব্যবসা। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে থাকা এই ছোট সংস্করণের লিগগুলো কেবল ক্রিকেটীয় লড়াই নয়, কোটি টাকার আলাদা অর্থনীতির জন্ম দিয়েছে। সেই বাজারে পাকিস্তানি ক্রিকেটারদের কদর বরাবরই আলাদা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে পাকিস্তানি ক্রিকেটারদের সবচেয়ে বড় চুক্তিগুলোই তা প্রমাণ করে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link