বিতর্কিত আউটের শিকার রঘুবংশী!

আম্পায়ারের সিদ্ধান্ত বড় পর্দায় দেখার পর নাখোশ হতে দেখা যায় ব্যাটারকে। কথা বলতে এগিয়ে যান মাঠে থাকা আম্পায়ারদের দিকেও।

ক্রিকেটের জটিল নিয়মের বেড়াজালে আটকে গিয়ে মাঠ ছাড়তে হলো কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার অঙ্কৃষ রঘুবংশীকে। ভুল কোনো শট খেলে নয়, বরং, রঘুবংশী সাজঘরে ফিরেছেন অবস্ট্রাকট্রিং দ্য ফিল্ডের শিকার হয়ে।

প্রিন্স যাদবের বলে ব্যাট চালিয়ে রানের জন্য দৌড় শুরু করেছিলেন রঘুবংশী। অন্য প্রান্ত থেকে ক্যামেরুন গ্রিন রান হবে না জানালে ফিরে যেতে থাকেন ক্রিজের দিকে। তখনই ফিল্ডারের ছুঁড়ে দেওয়া বল লাগে তাঁর পায়ে।
তৃতীয় আম্পায়ার জানান ব্যাটারকে ফিরে যেতে হবে সাজঘরে। অবস্ট্রাকট্রিং দ্য ফিল্ডের নিয়ম অনুসারে এমন ক্ষেত্রে ব্যাটার যদি বলের দিক দেখে থাকেন তবে আউট হবেন। কিন্তু, রঘুবংশীর চোখ ছিল না বলের দিকে।

আম্পায়ারের সিদ্ধান্ত বড় পর্দায় দেখার পর নাখোশ হতে দেখা যায় ব্যাটারকে। কথা বলতে এগিয়ে যান মাঠে থাকা আম্পায়ারদের দিকেও। কিন্তু, সিদ্ধান্ত আর পরিবর্তন হয়নি। মাঠ ছেড়ে ব্যাট ছুঁড়ে মেরে নিজের রাগও ঝাড়েন তিনি।
এমন সিদ্ধান্তে খুশি হয়নি কেকেআরের ডাগআউটে বসে থাকা কেউই। অবাক হয়ে যান শেন ওয়াটসন। চতুর্থ আম্পায়ারের সাথে তর্কে জড়াতে দেখা যায় কলকাতার কোচ অভিষেক নায়ারকেও।
ব্রডকাস্টিং কক্ষে বসে ধারাভাষ্যকাররা বিস্ময় প্রকাশ করেন আম্পায়ারের এমন সিদ্ধান্তে। কিন্তু, যে যত কথাই বলুক না কেন, রঘুবংশীকে ঠিকই ২২ গজ ছেড়ে ফিরে যেতে হয়েছে প্যাভিলিয়নের দিকে।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link