খুব শীঘ্রই হচ্ছে রিপনের অভিষেক!

একটা সরল সমীকরণ মেলালে রিপনের সম্ভাবনা যে একেবারেই ঠুনকো নয় সেটা প্রমাণ করা সহজ হয়ে যাবে অনেকটাই।

রিপন মণ্ডলের অপেক্ষার প্রহর হয়ত খুব শীঘ্রই শেষ হতে চলেছে। তার গায়েও উঠতে চলেছে বাংলাদেশের লাল-সবুজ জার্সি। একটা সরল সমীকরণ মেলালে রিপনের সম্ভাবনা যে একেবারেই ঠুনকো নয় সেটা প্রমাণ করা সহজ হয়ে যাবে অনেকটাই।

এপ্রিলের ১৭ তারিখ থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ- প্রথমে তিনটি ওয়ানডে ও পরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। অন্যদিকে একই সময়ে চলবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। যেখানে রয়েছেন বাংলাদেশের তিনজন পেসার। মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

এদের মধ্যে স্রেফ মুস্তাফিজের অনুপস্থিতির কারণই যথেষ্ট হয়ে দাঁড়াবে রিপনের জাতীয় দল অভিষেকের জন্য। মুস্তাফিজকে এনওসি দেওয়া ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য। তবে সেই অনাপত্তিপত্রে ছিল একটি শর্ত। যেহেতু ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের  অংশগ্রহণ নিয়ে জেগেছে প্রশ্ন। সেহেতু দলের অন্যতম প্রধান অস্ত্রকে ছাড়া ওয়ানডে ম্যাচ খেলার প্রশ্নই ওঠে না।

তাইতো নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময়টুকু ছাড়া বাকিটা সময় আইপিএল খেলার কথা মুস্তাফিজের। যেহেতু নানা জলঘোলার পর মুস্তাফিজ খেলছেন না আইপিএল, তবে পিএসএল খেলছেন ওই একই শর্তের অধীনে, সেহেতু টি-টোয়েন্টি সিরিজে মুস্তাফিজুর রহমানকে পাওয়া যাবে না- সেটাই স্বাভাবিক।

আর তেমনটি ঘটলে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেই হয়ে যেতে পারে রিপন মণ্ডলের অভিষেক। স্কোয়াডে তিনি ডাক পাবেন সেটা নিশ্চিত। কিন্তু শুরুর একাদশে সুযোগটা পাওয়ার জন্যই হয়ত তিনি অধীর আগ্রহে উদগ্রীব হয়ে দিনক্ষণ গুণতে শুরু করে দিয়েছেন ইতোমধ্যেই।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Share via
Copy link