যা কেউ করেনি, সেটাই করলেন সাইফউদ্দিন!

টানা চার বলে চার ছক্কা। এক ওভারে ২৮ রান। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এমন সব কীর্তির মালিক হলেন মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশ ক্রিকেটে যা আগে কেউ করেনি, কেউ দেখেওনি।

টানা চার বলে চার ছক্কা। এক ওভারে ২৮ রান। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এমন সব কীর্তির মালিক হলেন মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশ ক্রিকেটে যা আগে কেউ করেনি, কেউ দেখেওনি। ১০ বলে ৩১ রানের ঘূর্ণিঝড়, স্ট্রাইক রেট ৩১০। এক লহমায় যেন জিম্বাবুয়ের বোলারদের দুঃস্বপ্নে পরিণত হলেন।

সাইফউদ্দিনের ক্ষমতা আছে, ব্যাট হাতে শেষদিকে ঝড় তুলবেন, এই বিশ্বাসও তাঁর ওপর রাখা হয়। যদিও সেটার প্রতিদান খুবই কম দিয়েছেন তিনি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে যেটা করলেন, সেটা কেউ কল্পনাতেও বোধহয় আনেনি।

সাত নম্বরে যখন ব্যাট হাতে এলেন, দলের রান তখন ১৪১। হাতে আছে তিন ওভার। শেষ ওভারের আগে চার বল থেকে তাঁর সংগ্রহ ছিল মাত্র তিন রান। জিম্বাবুয়ে তখন স্বস্তিতে ইনিংস শেষ করার অপেক্ষায়।

তবে এরপরই শুরু হলো সাইফউদ্দিনের তাণ্ডব। টানা চার বলে চার ছক্কা হাঁকিয়ে বদলে দিলেন সব হিসাব। শুধু তাই নয়, শেষ ওভার থেকে তুললেন ২৮ রান। বাংলাদেশের স্কোরবোর্ডে রান গিয়ে ঠেকল ১৮৬। এমন ফিনিশিং নকের স্বাদ বাংলাদেশ বহুদিন পায়নি, অবশেষে সাইফ সেই তৃষ্ণা মিটিয়ে দিলেন।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link