আকবরের দুরন্তকে গুঁড়িয়ে ফাইনালে শান্তর দূর্বার!

দুরন্ত একাদশকে উড়িয়ে দিয়ে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের ফাইনাল নিশ্চিত করল দূর্বার একাদশ। হাবিবুর রহমানের ঝড়ের পর মাহমুদুল হাসান জয়ের দৃঢ় ব্যাটিংয়ে সাত উইকেটের সহজ জয় বাগিয়ে নেয় নাজমুল হোসেন শান্তর দল।

দুরন্ত একাদশকে উড়িয়ে দিয়ে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের ফাইনাল নিশ্চিত করল দূর্বার একাদশ। হাবিবুর রহমানের ঝড়ের পর মাহমুদুল হাসান জয়ের দৃঢ় ব্যাটিংয়ে সাত উইকেটের সহজ জয় বাগিয়ে নেয় নাজমুল হোসেন শান্তর দল। তাতেই হাতে ওঠে ফাইনাল টিকিট, যেখানে অপেক্ষা করছে লিটন দাসের ধূমকেতু একাদশ।

এদিন টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় দূরন্ত একাদশ। আর শুরুতেই দূর্বারের বোলিং তোপে খেই হারিয়ে ফেলে তারা। আট রানেই তিন উইকেট হারিয়ে একেবারে কোনঠাসা হয়ে যায়। সময়ের সাথে বিপর্যয় বেড়ে দাঁড়ায় ৩২ রানে চার উইকেট।

সেখান থেকে ঘুরে দাঁড়ানোর শুরুটা করে দূরন্ত। ভগ্নস্তূপে দাঁড়িয়ে আরিফুল ইসলাম এবং মেহরব হোসেন দলকে বাঁচানোর চেষ্টা চালান। ঝড়ের বেগে রান তুলতে থাকেন তারা। ৪১ রানের ইনিংস আছে তাঁর ব্যাট থেকে। আর মেহরব খেলেন ৩৬ রানের নক। শেষদিকে আব্দুল গাফফার সাকলাইনের ১৮ রানের ক্যামিওর সুবাদে দুরন্তের সংগ্রহ দাঁড়ায় ১৪৫ রান।

জবাবে ব্যাট করতে নেমে দূর্বারের আগ্রাসী শুরু। যার পেছনের কারিগর হাবিবুর রহমান সোহান। মাহমুদুল হাসান জয়কে সাথে নিয়ে ওপেনিং জুটিতেই গড়েন ৬১ রান। ১৭ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন সোহান।

বাকি পথ দূর্বার পাড়ি দেয় জয়ের কাঁধে চেপে। ৫৮ রানের ইনিংস আছে তাঁর ব্যাট থেকে। তাঁকে সঙ্গ দেন নুরুল হাসান সোহান। ২৮ রানের ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। তাতেই সাত উইকেটের সহজ জয় তুলে নেয় দূর্বার।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link