গৌতম গম্ভীরকে সতর্ক করলেন সৌরভ গাঙ্গুলি!

ভারতীয় ক্রিকেটে সাফল্যের নতুন অধ্যায় শুরু হয়েছে কোচ গৌতম গম্ভীরের হাত ধরে। একের পর এক ট্রফি জিতে দল যখন আত্মবিশ্বাসের চূড়ায়, ঠিক তখনই সতর্কবার্তা দিলেন ভারতের আরেক কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তাঁর স্পষ্ট কথা, গম্ভীরের আসল পরীক্ষা এখনও বাকি।

ভারতীয় ক্রিকেটে সাফল্যের নতুন অধ্যায় শুরু হয়েছে কোচ গৌতম গম্ভীরের হাত ধরে। একের পর এক ট্রফি জিতে দল যখন আত্মবিশ্বাসের চূড়ায়, ঠিক তখনই সতর্কবার্তা দিলেন ভারতের আরেক কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তাঁর স্পষ্ট কথা, গম্ভীরের আসল পরীক্ষা এখনও বাকি।

কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দারুণ ছন্দে ভারত। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয় থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরে রাখা। এই দুই ট্রফি জয়ের মধ্য দিয়ে ইতিহাসও গড়েছেন গম্ভীর। ভারতের প্রথম কোচ হিসেবে আইসিসির দুটি বড় সাদা বলের ট্রফি নিজের ক্যাবিনেটে তুলেছেন তিনি।

তবে এত সাফল্যের পরও গাঙ্গুলির মতে, গম্ভীরের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখনও অপেক্ষা করছে। সেই পরীক্ষা হবে ২০২৭ বিশ্বকাপ নিয়ে।

এক সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, ‘সাদা বলের ক্রিকেটে গম্ভীরের প্রকৃত পরীক্ষা হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। কারণ সেখানকার কন্ডিশন সবসময়ই কঠিন, আর বড় টুর্নামেন্টের চাপও থাকে আলাদা।’ তবে তিনি এটাও বিশ্বাস করেন যে, বর্তমান দলটি যথেষ্ট শক্তিশালী এবং গম্ভীর সঠিক পরিকল্পনা করলে সাফল্য পাওয়াও সম্ভব।

ভারতের জন্য ২০২৭ বিশ্বকাপটা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এর আগে ২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত খেলেও শেষ পর্যন্ত শিরোপা জেতা হয়নি। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল ভারত, কিন্তু শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্ন ভেঙে যায়। সেই আক্ষেপ এখনও তাড়া করে বেড়ায় ভারতীয় ক্রিকেটকে।

আরেকটি বড় বিষয় হলো—এই বিশ্বকাপ হয়তো শেষ বিশ্বকাপ হতে পারে ভারতের দুই কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি এবং রোহিত শর্মার জন্য। তাই এই আসর ঘিরে প্রত্যাশা যেমন বেশি, তেমনি চাপও থাকবে প্রবল।

তবে গাঙ্গুলি শুধু সাদা বল নয়, লাল বলের ক্রিকেট নিয়েও কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তাঁর মতে, টেস্ট ক্রিকেটে ভারতের আরও উন্নতির প্রয়োজন আছে। বিশেষ করে ঘরের মাঠে উইকেট নিয়ে অতিরিক্ত চিন্তা না করে ভালো মানের পিচে খেললে দল আরও ভালো ফল পেতে পারে।

সব মিলিয়ে সমালোচনা করলেও গম্ভীরের ওপর আস্থা রেখেছেন গাঙ্গুলি। তাঁর মতে, গম্ভীর একজন খুবই দক্ষ কোচ এবং তার হাতে এখন একটি শক্তিশালী দল রয়েছে। সময় ও সঠিক পরিকল্পনা পেলে তিনি ভারতকে আরও বড় সাফল্য এনে দিতে পারবেন।

এখন আপাতত ভারতের নজর রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই টুর্নামেন্ট শেষ হওয়ার পর আবারও টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের প্রস্তুতিতে মন দেবে ভারতীয় দল এবং কোচ গৌতম গম্ভীর।

তবে শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলবে এক জায়গাতেই—দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০২৭ বিশ্বকাপে। সেখানে জিততে পারলেই সত্যিকার অর্থে সফল কোচ হিসেবে নিজের নাম স্থায়ীভাবে লিখে ফেলবেন গৌতম গম্ভীর।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link