শেষ দিনে হাসল সুরিয়ার ব্যাট!

নিজেও ব্যাট হাতে ভাল কিছু করে দেখাতে পারছিলেন না। তবে, নিয়মরক্ষার শেষ ম্যাচে এসে ব্যাটে কিছুটা আলো ছড়ালেন, তবে সেটাতেও দূর হলো না মুম্বাই ইন্ডিয়ান্সকে ঘিরে রাখা অন্ধকার।

সময়টা ভালো যাচ্ছিল না সুরিয়াকুমার যাদবের। দলও প্লে-অফে যাওয়ার রাস্তা থেকে ছিটকে গিয়েছিল অনেক আগেই। নিজেও ব্যাট হাতে ভাল কিছু করে দেখাতে পারছিলেন না। তবে, নিয়মরক্ষার শেষ ম্যাচে এসে ব্যাটে কিছুটা আলো ছড়ালেন, তবে সেটাতেও দূর হলো না মুম্বাই ইন্ডিয়ান্সকে ঘিরে রাখা অন্ধকার।

রাজস্থান রয়্যালসের সাথে ম্যাচের আগে মাত্র একবার এই আসরে অর্ধশতকের দেখা পেয়েছিলেন সুরিয়াকুমার। গুঞ্জন শুনতে পাচ্ছিলেন, হারাতে পারেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের পদটাও। তবে, সব ভুলে শেষ ম্যাচে ঠিকই নিজের সামর্থ্যের পরিচয় দিলেন আরও একবার।

রাজস্থানের দেওয়া ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অল্প রানে দুই ওপেনারকে হারালে সুরিয়া ক্রিজে আসেন তৃতীয় ওভারেই। যোগ্য কোনো সঙ্গীর অভাব টের পেতে পেতে এক প্রান্ত থেকে লড়াই করে যেতে হয়েছে।

রাজস্থানের বোলারদের বিপক্ষে ২২ গজের চারিদিকে শট হাঁকিয়ে নিজের নামের সাথের মি. ৩৬০ ডিগ্রির সার্থকতা প্রমাণ করেছেন আরও একবার। ১৮তম অভারে আউট হওয়ার আগে মোকাবিলা করেন ৪২ বল। যেখানে তিন চার আর চারটি ছক্কায় যোগ করেন ৬০ রান।

স্ট্রাইকরেট বিবেচনায় নিলে সুরিয়ার এই ইনিংসকে লেটার মার্ক দেওয়া যায় না কোনো অর্থেই। কিন্তু, ভঙ্গুর ব্যাটিং লাইনআপ নিয়ে চেষ্টা চালিয়েছেন। তাই তো শেষবেলায় এসে সুরিয়া রান পেলেও মুম্বাইকে মাঠ ছাড়তে হয়েছে ব্যর্থতার গ্লানি বুকে নিয়ে।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Share via
Copy link