সুপার এই চ্যালেঞ্জ নিতে মরিয়া ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের মহারণের আগে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারিয়ে অপরাজিত থেকেই প্রথম ধাপের সমাপ্তি ঘটাল সুরিয়াকুমার যাদবের দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের মহারণের আগে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারিয়ে অপরাজিত থেকেই প্রথম ধাপের সমাপ্তি ঘটাল সুরিয়াকুমার যাদবের দল।

সর্বপরি গ্রুপ পর্বের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অধিনায়ক সুরিয়া। শুধু ম্যাচ জয়ই নয়, বরং কঠিন পরিস্থিতিতে সেটা মোকাবিলা করতে পারাটাকেই সাধুবাদ জানিয়েছেন তিনি।

ম্যাচ শেষে সুরিয়া বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনার প্রায় প্রতিটি ঘর পূরণ করতে পেরেছি। ১৯০ রান তোলা আমাদের লক্ষ্য ছিল, যা আমরা সফলভাবে করতে পেরেছি। যদিও শিশিরের কারণে বোলারদের কাজটা একটু কঠিন ছিল, তবুও দলগত সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত।’

আরিয়ান দত্তের বোলিং ঘূর্ণিতে ইনিংসের শুরুতে কিছুটা খাবি খেলেও পরবর্তীতে শিভম দুবের অপ্রতিরোধ্য ইনিংসেই এই আকাশসম লক্ষ্য নির্ধারণ করতে সক্ষম হয় ভারত। ৩১ বলে ৬৬ রানের এক অনবদ্য ইনিংস খেলেন দুবে। সেই সাথে লুফে নেন ম্যাচ সেরার পুরষ্কারটাও।

ম্যাচ শেষে দুবে বলেন,  ‘এটি কিছুটা কঠিন ছিল, তবে এই পরিস্থিতিতেই আমি ব্যাট করতে ভালোবাসি। চাপের মধ্যে থাকলেও আমি খেলাটি উপভোগ করছিলাম।’

তিনি আরও বলেন, ‘অধিনায়ক এবং কোচ আমাকে যেমনটা বলেছেন, আমাকে স্ট্রাইক রেট বেশি রাখতে হবে। তবে এটি পরিস্থিতির ওপরও নির্ভর করে। আজ আমি শুরুতে স্ট্রাইক রেট খুব একটা বাড়াতে পারিনি। তবে পরে পরিস্থিতি বুঝে আমি আক্রমণ শুরু করি।’

এই ম্যাচের সুবাদে গ্রুপ পর্বে চার ম্যাচের চারটিতেই জিতে সুপার আট শুরু করবে ভারত। সুপার আটে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। ২২ ফেব্রুয়ারি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ভারতের পরবর্তী যাত্রা।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link