হাসল তামিমের ব্যাট, জিতল অনূর্ধ্ব-২৩!

আজিজুল হাকিম তামিমের হিসেব কষা দুর্দান্ত ইনিংস। শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে ৭৪ রান করলেন। তাতেই অনূর্ধ্ব-১৯ দল হারল নয় উইকেটের বিশাল ব্যবধানে। প্রথম ম্যাচের পরাজয়ের প্রতিশোধ নিয়ে নিল তামিমের অনূর্ধ্ব-২৩ দল।

আজিজুল হাকিম তামিমের হিসেব কষা দুর্দান্ত ইনিংস। শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে ৭৪ রান করলেন। তাতেই অনূর্ধ্ব-১৯ দল হারল নয় উইকেটের বিশাল ব্যবধানে। প্রথম ম্যাচের পরাজয়ের প্রতিশোধ নিয়ে নিল তামিমের অনূর্ধ্ব-২৩ দল।

দায়িত্ব নিয়ে খেলার মানসিকতা তামিমের মধ্যে বিদ্যমান। দেখে-শুনে ধরে খেলার কাজটা ভালোই রপ্ত করেছেন। মাঝে মাঝে স্ট্রাইক রেট নিয়ে কথা ওঠে, একটু দৃষ্টিকটু ধীরগতি ধরা দেয় ব্যাটে। তবে এই গেম ডেভেলপমেন্ট ট্রফি (জিডি ট্রফি)তে অনূর্ধ্ব-১৯ দলের সামনে সবকিছুই ছিল পিকচার পারফেক্ট।

১৯০ রানের টার্গেট দিয়েছিল ছোটরা। দলের সর্বোচ্চ ৫৬ রান আসে জারিফ সিয়ামের ব্যাট থেকে। এখন পর্যন্ত এই আসরের সর্বোচ্চ রানের মালিকও তিনি। তবে বাকিরা খুব বেশি সুবিধা করে উঠতে না পারায় ১৮৯তেই গুটিয়ে যায় অনূর্ধ্ব-১৯। বল হাতে স্বাধীন ইসলাম নেন চার উইকেট।

 

জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে আদিল-তামিম জুটি। দুজনে মিলে একটু একটু করে জয়ের পথ সুগম করেন। ১৩০ রানের জুটি যখন চলে এসেছে, তখনই ৬৪ রান করা আদিল ফিরে যান সাজঘরে। ততক্ষণে জয়ের রাস্তা একেবারেই পরিষ্কার।

ওই একটা উইকেটই পেয়েছে অনূর্ধ্ব-১৯ দল।
একপ্রান্ত আগলে রাখা তামিম চাননি অসমাপ্ত কাজ রেখে ফিরতে। ধীরে ধীরে তার হাত ধরেই জয়ের বন্দরে পা রাখে দল। নয় উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে ১৯০ রান।

তামিমের ব্যাট থেকে ৭৯ বলে ৭৪। হাঁকিয়েছেন ৫ চার আর দুই ছক্কা। প্রথম ম্যাচের দেখায় চমকে দেওয়া অনূর্ধ্ব-১৯ যুবারা এবার আর সুখস্মৃতি নিয়ে ফিরতে পারল না।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link