নারী ক্রিকেটের অন্ধকার দিক আর ক্রান্তি গৌড়

মাঠে তখন বইছে নারী এশিয়ান কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথের চিরন্তন উত্তেজনার হাওয়া। কিন্তু সব রোমাঞ্চ ছাপিয়ে হঠাৎ সামনে এলো এক অন্ধকার ও কুৎসিত সত্য।

মাঠে তখন বইছে নারী এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথের চিরন্তন উত্তেজনার হাওয়া। ঠিক সেই মুহূর্তেই সব রোমাঞ্চ ছাপিয়ে হঠাৎ সামনে এলো এক অন্ধকার ও কুৎসিত সত্য।

নারী এশিয়া কাপের ঐতিহ্যবাহী মঞ্চে ভারতীয় ক্রিকেটার ক্রান্তি গৌড় হলেন নির্মম লিঙ্গবৈষম্যমূলক লাঞ্ছনার শিকার। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ছড়িয়ে পড়া একটি ভিডিও তীব্র সমালোচনার ঝড় তুলেছে নেটিজেনদের মাঝে।

ভিডিওটিতে দেখা যায়, ক্রান্তি যখন বাউন্ডারির কাছে দাঁড়িয়ে ফিল্ডিং করছেন, তখনই গ্যালারি থেকে তাঁর শারীরিক গঠন ও লিঙ্গ নিয়ে একের পর এক কুরুচিপূর্ণ মন্তব্য ছুঁড়ে দেন প্রতিপক্ষের কিছু সমর্থক। এমনকি তাঁকে একজন পুরুষ ক্রিকেটার বলেও কটাক্ষ করা হয় সেসময়।

অথচ, এই ঘটনার বিপরীতে ৫ সেপ্টেম্বরের সেই ম্যাচটিতে মাঠের গল্পটা ছিল একদম আলাদা। পাকিস্তানকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দাপুটে জয় তুলে নেয় ভারতীয় নারী দল। তা সত্ত্বেও, ভারতীয়দের মাঠের সেই গৌরবোজ্জ্বল পারফরম্যান্সকে যেন ম্লান করে দেয় ওই দর্শকদের অযাচিত ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ।

ক্রীড়াঙ্গনের মানবিক সৌন্দর্যকে বুড়ো আঙুল দেখানো এই ঘটনা বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। নেটিজেনরা জোরালো গলায় এই অপমানজনক আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।

বাস্তবতা হলো, ক্রীড়াঙ্গনে নারী অ্যাথলেটদের শারীরিক গঠন কিংবা লিঙ্গ নিয়ে কটূক্তি করার ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, হয়ত এটি প্রথমও নয়। এরপরও ক্রান্তি গৌড়ের সাথে হওয়া এই অপ্রীতিকর ঘটনাই যেন আবারও ক্রীড়াজগতের সামনে সেই নির্মম বাস্তবতাকে উন্মোচিত করল। ক্রীড়াঙ্গনে তাই পেশাদারিত্বের সাথে নারী ক্রীড়াবিদদের সম্মান আর মর্যাদা অক্ষুণ্ণ রাখা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে!

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link