পাকিস্তানের সামনে যে সমীকরণ!

পাকিস্তানের শেষ আশাটা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড। নিউজিল্যান্ডের মুখ থেকে অবিশ্বাস্যভাবে জয় ছিনিয়ে এনে পাকিস্তানের সামনে সেমিফাইনালের সম্ভাবনা আরও একবার জাগিয়ে তুলল তারা। তবে সেমির পথ এতটাও সহজ নয় সালমান আলী আঘাদের জন্য। মেলাতে হবে যে অনেক হিসাব-নিকাশ।

পাকিস্তানের শেষ আশাটা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড। নিউজিল্যান্ডের মুখ থেকে অবিশ্বাস্যভাবে জয় ছিনিয়ে এনে পাকিস্তানের সামনে সেমিফাইনালের সম্ভাবনা আরও একবার জাগিয়ে তুলল তারা। তবে সেমির পথ এতটাও সহজ নয় সালমান আলী আঘাদের জন্য। মেলাতে হবে যে অনেক হিসাব-নিকাশ।

সুপার এইটে নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচের ফলাফল কেড়ে নিয়েছিল বৃষ্টি। তবে একেবারেই খালি হাতে ফিরতে হয়নি কাউকেই। দুই দল এক পয়েন্ট করে পকেটে পুরে নেয়।

ইংল্যান্ড টানা দুই ম্যাচ জিতে সেমির টিকিট আগেই কেটেছিল। তবে তাদের সঙ্গী কে হবে, তা নিয়েই যত অনিশ্চয়তা। ইংল্যান্ডকে হারাতে পারলেই নিশ্চিত হয়ে যেত নিউজিল্যান্ডের সেমিফাইনাল খেলা। সেটা না হওয়াতে আরও একবার হাফ ছেড়ে বাঁচল পাকিস্তান।

এই ইংল্যান্ডের কাছেই সর্বশেষ ম্যাচ হারতে হয়েছিল। এরপরই এলোমেলো হয়ে যায় সমস্ত হিসাব। তবে এখনও সব শেষ হয়ে যায়নি। শ্রীলঙ্কার সাথে জিততে হবে পরবর্তী ম্যাচ। তবে জিতলেই হবে না, আরও অঙ্ক মেলাতে হবে।

তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে এখনও পয়েন্ট টেবিলের দুইয়ে নিউজিল্যান্ড। আর ম্যাচ নেই তাদের। তবে নেট রান রেট ১.৩৯। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে পাকিস্তানের অবস্থান ঠিক পরেই। তবে শ্রীলঙ্কা ম্যাচে নিজেদের ভাগ্য লেখার সুযোগ আছে।

শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে, পাকিস্তানকে সেই রান চেজ করতে হবে ১৩.১ ওভারের মধ্যেই। আর যদি পাকিস্তান আগে ব্যাট করে, তবে শ্রীলঙ্কাকে অন্তত ৬৪ রানের ব্যবধানে হারাতে হবে। অর্থাৎ যদি ২০০ করে পাকিস্তান, শ্রীলঙ্কাকে আটকে ফেলতে হবে ১৩৬ রানে। এর ব্যত্যয় ঘটলে নিউজিল্যান্ড যাবে ফাইনালে। পাকিস্তানকে ধরতে হবে বাড়ির পথ!

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link