আইপিএল যাত্রা একেবারেই শেষ যাদের!

আইপিএল নিলামে নতুন তারকাদের উচ্ছ্বাস যেমন চোখে পড়েছে, তেমনই কিছু অভিজ্ঞ খেলোয়াড়েরা যেন বিদায় নিলেন একেবারেই চুপিসারে। এক সময় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা পাঁচ ক্রিকেটার দল পাননি এবার। শুধু তাই নয়, আর হয়তো কখনোই নামা হবে না আইপিএলের মঞ্চে।

আইপিএল নিলামে নতুন তারকাদের উচ্ছ্বাস যেমন চোখে পড়েছে, তেমনই কিছু অভিজ্ঞ খেলোয়াড়েরা যেন বিদায় নিলেন একেবারেই চুপিসারে। এক সময় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা পাঁচ ক্রিকেটার দল পাননি এবার। শুধু তাই নয়, আর হয়তো কখনোই নামা হবে না আইপিএলের মঞ্চে।

নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে সেই খেলোয়াড়দের একজন। একসময় চেন্নাই সুপার কিংসের নির্ভরযোগ্য ব্যাটার ছিলেন। ২০২৩ সালের মৌসুমে ৬৭২ রান করেছিলেন, যা তাকে আইপিএলের অন্যতম নির্ভরযোগ্য বিদেশি ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু ২০২৫ সালে কনওয়ের ফর্মের পতন শুরু হয়। ১০ ম্যাচে তিনি মাত্র ২৬৭ রান সংগ্রহ করেন, স্ট্রাইক রেট ১২৫.৯৪। চেন্নাই তাঁকে ছেড়ে দেয়, নিলামে নাম লেখালেও দল পাননি তিনি। পরবর্তীতে আইপিএলে ফেরার সম্ভাবনা তাই নেই বললেই চলে।

ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার দীপক হুদা দীর্ঘদিন ধরে আইপিএলে সক্রিয় নাম। ১২৫ ম্যাচে ১,৪৯৬ রান সংগ্রহের পাশাপাশি মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তবে ২০২৬ সালের নিলামে তার কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ জন্মায়নি তাঁকে নিয়ে। পেছনের কারণ ২০২৫ মৌসুমে মাত্র ৫ ইনিংসে করেছেন ৩১ রান, আশা ব্যাঞ্জক ছিল না ২০২৪-এর গল্পটাও। ফ্র্যাঞ্চাইজিগুলো এখন তরুণ ও আনক্যাপড খেলোয়াড়দের দিকে বেশি মনোযোগ দিচ্ছে, তাই অভিজ্ঞ খেলোয়াড়দের সুযোগ সীমিত হচ্ছে।

দীর্ঘদিনের লেগ স্পিনার কার্ন শর্মা অবিক্রিত তালিকায় নাম লিখিয়েছেন এবার। মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে বিচ্ছেদের পর ২০২৫ মৌসুম খেলে ৫ ম্যাচে ৭ উইকেট নেন। আইপিএলে ৯০ ম্যাচে ৮৩ উইকেট নেওয়া কার্নের দক্ষতা সুপরিচিত। তবে বয়স প্রায় ৩৯ বছর যা তাঁর আইপিএল ভবিষ্যত শেষ করে দিয়েছে।

ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জনি বেয়ারস্টোও এবার কোনো ফ্র্যাঞ্চাইজির নজর কাড়তে পারেননি। ২০২৫ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুটি ইনিংসে ৮৫ রান করেছিলেন, কিন্তু এবারের নিলামে অবিক্রিত থেকে গেলেন। তাই তো তাঁর আইপিএল ভবিষ্যত এখন অনিশ্চিত।

আরসিবি থেকে সম্পর্ক শেষের পর এবারের নিলামে অবিক্রিত থাকতে হয়েছে মায়াঙ্ক আগরওয়ালকে। ২০২৫ সালে চার ইনিংসে ৯৫ রান করেছেন। তবে ২০২৩ থেকে ধারাবাহিক ফর্ম সন্তোষজনক নয়। ৩৪ বছর বয়সে ফ্র্যাঞ্চাইজিগুলো তাকে পুনরায় দলে নেওয়ার দিকে আগ্রহী নয়। তরুণ ওপেনারদের প্রাধান্য তাঁর আইপিএল ক্যারিয়ারের শেষ ধাপের ইঙ্গিত দিচ্ছে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link