মঞ্চটা ভারতের হলেও নায়ক মার্কো ইয়ানসেন!

ব্যাট হাতে ৯৩ রান করার পর, বল হাতে ফাইফার, ভারতকে একাই গুড়িয়ে দিলেন মার্কো ইয়ানসেন। ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার ঢাল হয়ে দাঁড়ানোর পর বল হাতে আগুনের গোলা ছুড়লেন যেন। ছয় উইকেট শিকার করে বনে গেলেন টিম ইন্ডিয়ার দুঃস্বপ্ন।

ব্যাট হাতে ৯৩ রান করার পর, বল হাতে ফাইফার, ভারতকে একাই গুড়িয়ে দিলেন মার্কো ইয়ানসেন। ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার ঢাল হয়ে দাঁড়ানোর পর বল হাতে আগুনের গোলা ছুড়লেন যেন। ছয় উইকেট শিকার করে বনে গেলেন টিম ইন্ডিয়ার দুঃস্বপ্ন।

৪৮৯ রানের পাহাড়সম স্কোর গড়ে ভারতকে এমনিতেই কোনঠাসা করে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। অবশ্য এর পেছনের কারিগরও ছিলেন ওই ইয়ানসেন। শেষদিকে তিনিই তো ৯৩ রানের ইনিংস খেলে ব্যবধান করে দিয়েছিলেন। ভারতের দাপুটে বোলিং লাইনআপকে নিয়ে স্রেফ ছেলেখেলা করেছিলেন তিনি।

তবে ওই পর্যন্ত থেমে গেলেই বোধহয় ভালো হতো স্বাগতিকদের জন্য। কিন্তু ইয়ানসেন যেন আবারও ঝড় হয়ে ফিরে এলেন। না, ব্যাট নয় এবার বল হাতে মাটিতে মেশালেন ভারতের প্রতাপশালী ব্যাটিং লাইনআপকে।

গুনে গুনে ছয় শিকার তাঁর। পুরো মিডল অর্ডারকে নাচিয়ে ছেড়েছেন তিনি। ইয়ানসেনের ছোড়া একেকটা বল যেন কেড়ে নিয়েছে ভারতের প্রাণশক্তি। ঘরের মাঠে তাঁকে সামলানোর মন্ত্রটা জানা নেই ভারতের।

অপ্রতিরোধ্য ইয়ানসেন শেষমেষ তাঁর ঝড় থামালেন জাসপ্রিত বুমরাহকে ফিরিয়ে দিয়ে। বুমরাহকে বুঝিয়ে দিলেন, মঞ্চটা তাঁদের হলেও নায়কের চরিত্রটা ইয়ানসেন পেয়েছেন। ছয় উইকেট তুলে ভারতকে একেবারে নিঃশেষ করে ছেড়েছেন।

ব্যাটে-বলে এই অলরাউন্ডার যেন দুরন্ত, দুর্বার। তাঁকে কোনোভাবেই থামানো যায় না, কখনো ব্যাটটাকে তরবারি বানিয়ে তাবড় তাবড় বোলারদের শাসন করছেন, কখনোবা বলকে আগ্নেয়াস্ত্র বানিয়ে শত্রুপক্ষের শেষ সৈন্যটাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। ভারতকে জানিয়ে দিচ্ছেন, ‘নামটা মনে রেখ, মার্কো ইয়ানসেন।’

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link