নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে পাকিস্তান!

১০২ রানের বিশাল জয়, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুপার এইটে পা রাখল পাকিস্তান। শাহিবজাদা ফারহানের ব্যাটিং ঝড় আর স্পিনারদের ঘূর্ণিজাদু নামিবিয়াকে স্রেফ উড়িয়ে দিল। শেষটা নিজেদের করে নিল সালমান আলী আঘার দল।

১০২ রানের বিশাল জয়, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুপার এইটে পা রাখল পাকিস্তান। শাহিবজাদা ফারহানের ব্যাটিং ঝড় আর স্পিনারদের ঘূর্ণিজাদু নামিবিয়াকে স্রেফ উড়িয়ে দিল। শেষটা নিজেদের করে নিল সালমান আলী আঘার দল।

সুপার এইটে যেতে হলে জয়ের বিকল্প নেই। এই সমীকরণ মাথায় নিয়েই আগে ব্যাট করতে নামে পাকিস্তান। সায়িম আইয়ুব ব্যর্থ হলেন ঠিকই, তবে সব সমস্যার সমাধান হয়ে এলেন শাহিবজাদা ফারহান। প্রথম উইকেটে ৪০ আর দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি গড়ে পাকিস্তান। ১০৭ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। ৩৮ রানে বিদায় বলেন সালমান আলী আঘা। খাজা নাফেও সমসাময়িক সময়েই ফিরে যান সাজঘরে।

তবে অতন্দ্র প্রহরী হয়ে ঠিকই রয়ে গেলেন ফারহান। গুরুত্বপূর্ণ সময়েই সূর্যের তেজ দেখা গেল তাঁর ব্যাটে। সেঞ্চুরি হাঁকিয়ে দলের রানকে নিয়ে গেলেন পাহাড়ের চূড়ায়। পাকিস্তানের স্কোরবোর্ডে দাঁড়ায় ১৯৯ রান।

নামিবিয়ার জন্য হিসাব মেলানোটা বেশ কঠিন। তবে শুরুটা বেশ আশাব্যঞ্জকই হলো তাঁদের জন্য। ওপেনিং জুটিতেই এলো ৩২ রান। বলের সঙ্গে রানটা তাল মিলিয়েই চলছিল। তবে এরপরই খেই হারিয়ে ফেলে নামিবিয়া।

অবশ্য শাদাব খান, উসমান তারিকদের ঘূর্ণি জাদুর সামনে নতজানু হওয়া ছাড়া দ্বিতীয় পথ যে ছিল না তাদের জন্য। এক প্রান্তে রানের চাপ বাড়ল, অন্য প্রান্তে উইকেট ঝরে পড়ল সমান তালে। চার ওভারে ১৯ রানের বিনিময়ে শাদাবের শিকার তিন ব্যাটার, তারিকও ৩.৩ ওভার হাত ঘুরিয়ে ১৬ রানের বিনিময়ে বাগিয়েছেন চার উইকেট। তাতেই ৯৭ রানে গুটিয়ে যায় নামিবিয়া। ১০২ রানের বিশাল জয় নিয়ে সুপার এইটের টিকিটটাও লুফে নিল পাকিস্তান।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link