ব্যাটে-বলের রাজযোটকে জয় পেল মুম্বাই

হাল ধরার মতো কাউকেই না পাওয়া গুজরাট দেখেছে শুধু আসা যাওয়ার মহড়া। আর সেই মহড়া দেখানোর অন্যতম নায়ক ছিলেন পেসার অশ্বিনি কুমার।

মুম্বাই ইন্ডিয়ান্সের এতদিন যে জিনিসটা ঠিকঠাক হচ্ছিল না সেটা হলো বোলিং। ব্যাটাররা লড়াকু সংগ্রহ করলেও বোলাররা তা ডিফেন্ড করতে পারছিল না। অবশেষে সেটা হলো। যার পেছনের কারিগর অশ্বিনি কুমার। গুজরাটের প্রতাপশালী ব্যাটিং অর্ডার একেবারে চূর্ণবিচূর্ণ করে দিলেন একা হাতে। মুম্বাইকে এনে দিলেন ৯৯ রানের বিশাল জয়।

এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামলে শুরুটা মনমতো হয়নি পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য। দুই ওপেনারই কার্যকরী ইনিংস খেলতে পারেননি। তখন ৪৫ রান করে পরিস্থিতি কিছুটা সামলে আনেন নমন ধীর।

এরপর মুম্বাইয়ের পুরো ইনিংস ছিল তিলক-ময়। বামহাতি এই ব্যাটার আট চার আর সাত ছয়ে ৪৫ বলে ১০১ রানের ইনিংস খেললে দলের সংগ্রহ দাঁড়িয়ে যায় ৫ উইকেটে ১৯৯ রানে।

ঘরের মাঠে ২০০ রান তাড়া করতে নামা গুজরাটকে শুরুর আক্রমণটা করেন জসপ্রিত বুমরাহ। ইনিংসের প্রথম বলেই সাই সুদর্শনকে ফিরিয়ে তুলে নেন এবারের আসরে তাঁর প্রথম উইকেট।

হাল ধরার মতো কাউকেই না পাওয়া গুজরাট দেখেছে শুধু আসা-যাওয়ার মহড়া। আর সেই মহড়া দেখানোর অন্যতম নায়ক ছিলেন পেসার অশ্বিনি কুমার। একাই শিকার করেছেন চার উইকেট। ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়েছেন এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে নেমেই। তাতেই গুজরাট থামে ১০০ রানে।

ক্রিকেটে ব্যাটিং আর বোলিং, জেতার জন্য মিথস্ক্রিয়া প্রয়োজন দুই প্রান্তের। এতদিন যা দূরে ছিল মুম্বাইয়ের কাছ থেকে। ফিরে পেয়ে তাই তো গুজরাটকে দিয়েই জয়খরা কাটাল।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link