ভারতের ভয়ের নাম গ্লেন ফিলিপস!

আর্শদীপ সিংকে লং অফের ওপর দিয়ে উড়িয়ে মারলেন। মুখে চওড়া হাসি নিয়ে, দুহাত শূন্যে তুলে গ্লেন ফিলিপসের উদযাপন। তিনি যে ভারতের বিপক্ষে রীতিমতো উড়ছেন, এই সেঞ্চুরি সেটারই স্টেটমেন্ট।

আর্শদীপ সিংকে লং অফের ওপর দিয়ে উড়িয়ে মারলেন। মুখে চওড়া হাসি নিয়ে, দুহাত শূন্যে তুলে গ্লেন ফিলিপসের উদযাপন। তিনি যে ভারতের বিপক্ষে রীতিমতো উড়ছেন, এই সেঞ্চুরি সেটারই স্টেটমেন্ট।

৮০, ৭০, ১৭, ১০৭। সব মিলিয়ে ২৭৬। ব্যাটিং গড় ৬৯। সিরিজের চার নম্বর ম্যাচ পর্যন্ত ফিলিপসের পরিসংখ্যান এটাই। শুরু থেকেই ভারতীয় বোলারদের পরীক্ষা দিতে হয়েছে তাঁর সামনে। অসহায় হতে হয়েছে। এমন দাপুটে ফিলিপসের সামনে আর কী-ইবা করার আছে?

৩৪ রানে দুই উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। গুটি গুটি পায়ে ক্রিজে এসে হাজির হলেন ফিলিপস। ভারত জানত তাঁকে আটকানো সহজ নয়, সাক্ষাৎ ঝড় এসে দাঁড়িয়েছে বোলারদের সামনে। তবে ভবিতব্য জেনে-বুঝেও কিছু করার ছিল না।

 

যখনই ভারত চেপে বসার চেষ্টা করল, তখন বাঁধভাঙা ঢেউ আছড়ে পড়ল বোলারদের সামনে। দুটো দায়িত্ব মাথায় নিয়ে ছুটেছেন গ্লেন। উইকেটে থাকতে হবে, আবার ভারতের সঙ্গে লড়তে গেলে রানও দরকার। তাই তো প্রথম ফিফটি পর্যন্ত একটু ধীরস্থির ছিলেন। ৩১ বল সময় নিয়েছেন। এরপর যা হলো, তা ভারতের জন্য মোটেও সুখকর নয়।

নিতীশ কুমার রেড্ডিকে টানা চার বলে চার ছক্কা হাঁকালেন। ভাগ্যিস, ওভারটা শেষ হয়ে গিয়েছিল। আর্শদীপকে বেছে নিলেন সেঞ্চুরি পূরণের জন্য। টি-টোয়েন্টি ক্যারিয়ারের তিন নম্বর শতকের দেখা পেলেন। প্রথম ফিফটির পর সেঞ্চুরিতে পৌঁছাতে খেলেছেন ১৫ বল।

শেষমেশ একেবারে শেষ ওভারেই সাজঘরের পথ ধরেছেন বটে, তবে ৪৯ বলে ১০৭ রানের ইনিংস খেলে যা ক্ষতিসাধন সম্ভব, করে গেছেন। নিউজিল্যান্ডকে এনে দিয়েছেন ২৫৯ রানের বিশাল সংগ্রহ।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link