শিষ্য রূপে বিশ্বজয়, গুরু রূপে অমরত্ব

কোচিং ও প্লেয়িং উভয় ক্যারিয়ারেই বিশ্বজয় করাদের নিয়ে থাকছে এই আয়োজন।

​ফুটবলের বিস্তৃত ক্যানভাসে শত-সহস্র খেলোয়াড় আর কোচের ভিড়ে মাত্র তিনজন মানুষ এক অনন্য উচ্চতায় আসীন। তাঁরা খেলোয়াড় হিসেবে সবুজ ঘাসে যেমন ফুল ফুটিয়েছেন, তেমনি ডাগআউটে বসে সাজিয়েছেন জয়ের নিখুঁত আলপনা। কোচিং ও প্লেয়িং উভয় ক্যারিয়ারেই বিশ্বজয় করাদের নিয়ে থাকছে এই আয়োজন।

  • মারিও জাগালো

ব্রাজিলের ফুটবলে মারিও জাগালো এক অপরাজেয় নক্ষত্র। ১৯৫৮ ও ১৯৬২ সালে মাঠের তুখোড় উইঙ্গার হিসেবে টানা দুবার শিরোপা জয়ের স্বাদ পান তিনি। কিন্তু তাঁর শ্রেষ্ঠত্ব পূর্ণতা পায় ১৯৭০ সালে, যখন কোচের আসনে বসে ব্রাজিলের সোনালি প্রজন্মকে বিশ্বজয়ের মুকুট পরিয়ে দেন। ফুটবল ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও কোচ – উভয় ভূমিকায় সোনালি ট্রফি উঁচিয়ে ধরার রেকর্ডটি এই ‘নেকড়ে’ খ্যাত কিংবদন্তিরই দখলে।

  • ফ্রাঞ্জ বেকেনবাওয়ার

​জার্মান ফুটবলের সম্রাট খ্যাত বেকেনবাওয়ার মাঠ শাসন করেছেন রাজকীয় ভঙ্গিমায়। ১৯৭৪ সালে নিজের দলের অধিনায়ক হিসেবে প্রথমবার বিশ্বজয়ের পর ১৯৯০ সালে ডাগআউটে বসে কোচ হিসেবে পশ্চিম জার্মানিকে উপহার দেন তৃতীয় শিরোপা। ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে অধিনায়ক এবং কোচ – এই দুই গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেই শ্রেষ্ঠত্বের স্বাদ পাওয়ার গৌরবময় নজির কেবল তাঁরই।

  • দিদিয়ের দেশম

ফরাসি ফুটবলের আধুনিক পুনর্জাগরণের নাম দিদিয়ের দেশম। ১৯৯৮ সালে নিজেদের মাটিতে যখন ফ্রান্স প্রথমবারের মতো বিশ্বসেরা হয়, তখন অধিনায়ক হিসেবে ট্রফি হাতে প্রথম উল্লাসটা ছিল তাঁরই। দীর্ঘ দুই দশক পর ২০১৮ সালে রাশিয়ার মাটিতে কোচ দেশমের মস্তিস্ক থেকেই বেরিয়ে আসে ফরাসিদের দ্বিতীয় শিরোপা।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Share via
Copy link