২০২৬ বিশ্বকাপে স্পেনের হয়ে অভিষেক হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণ প্রতিভাদের একজন লামিন ইয়ামাল–এর। মাত্র ১৬ বছর বয়সে স্পেন জাতীয় দলে অভিষেক ম্যাচে জর্জিয়ার বিপক্ষে গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন এই বিস্ময় বালক।
বিশ্ব ফুটবলে নতুন প্রজন্মের উত্থান এখন সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি, আর সেই তালিকার শীর্ষে আছেন লামিন ইয়ামাল, কিশোর বয়সেই তিনি ইউরোপিয়ান ফুটবলে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন, আর ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চ।

লামিন ইয়ামাল এর ফুটবল যাত্রা শুরু হয় বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়া থেকে। ছোট বয়স থেকেই তার গতি, ড্রিবলিং এবং ম্যাচ পড়ার অসাধারণ ক্ষমতা কোচদের নজর কাড়ে।
খুব দ্রুতই তিনি জায়গা করে নেন বার্সেলোনার –এর মূল দলে, যেখানে তার আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক পারফরম্যান্স তাকে ইউরোপিয়ান ফুটবলে ‘বিস্ময় বালক’ হিসেবে পরিচিত করে তোলে।

২০২৬ বিশ্বকাপে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো—লামিন ইয়ামাল প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে নামতে পারেন ১৯ নম্বর জার্সি গায়ে। এই জার্সিকে ঘিরে তৈরি হয়েছে বিশেষ প্রতীকী আলোচনা, কারণ প্রায় দুই দশক আগে বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসি একই নম্বর জার্সি গায়ে আন্তর্জাতিক মঞ্চে যাত্রা শুরু করেছিলেন, যিনি পরবর্তীতে ফুটবলের ইতিহাসে নিজের জায়গা পাকাপোক্ত করেন।
২০১০ বিশ্বকাপ জয়ের পর স্পেনের জন্য বিশ্বমঞ্চে বড় সাফল্য তেমন আসেনি। ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়, আর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে নকআউট পর্বেই থেমে যায় তাদের পথচলা। এই ধারাবাহিক ব্যর্থতার পর এবার ২০২৬ বিশ্বকাপে স্পেন নতুন করে আশা দেখছে তরুণ প্রজন্মের ওপর ভর করে।

স্পেন ন্যাশনাল টীম এর এই নতুন প্রজন্মে লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের মতো প্রতিভাবান ফুটবলাররা দলে নতুন গতি ও আক্রমণাত্মক শক্তি যোগ করছেন। ফলে সমর্থকদের প্রত্যাশা—দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বকাপে স্পেন ফিরতে পারে শিরোপা লড়াইয়ে।
সব মিলিয়ে, ২০২৬ বিশ্বকাপ হতে পারে স্পেনের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা—যেখানে ১৯ নম্বর জার্সি গায়ে লামিন ইয়ামালের উত্থান লিখে দিতে পারে ভবিষ্যতের নতুন ইতিহাস।











