মেসি হবেন ইয়ামাল?

লামিন ইয়ামাল প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে নামতে পারেন ১৯ নম্বর জার্সি গায়ে। এই জার্সিকে ঘিরে তৈরি হয়েছে বিশেষ প্রতীকী আলোচনা, কারণ প্রায় দুই দশক আগে বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসি একই নম্বর জার্সি গায়ে আন্তর্জাতিক মঞ্চে যাত্রা শুরু করেছিলেন , যিনি পরবর্তীতে ফুটবলের ইতিহাসে নিজের জায়গা পাকাপোক্ত করেন।

২০২৬ বিশ্বকাপে স্পেনের হয়ে অভিষেক হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণ প্রতিভাদের একজন লামিন ইয়ামাল–এর। মাত্র ১৬ বছর বয়সে স্পেন জাতীয় দলে  অভিষেক ম্যাচে জর্জিয়ার বিপক্ষে গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন এই বিস্ময় বালক।

বিশ্ব ফুটবলে নতুন প্রজন্মের উত্থান এখন সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি, আর সেই তালিকার শীর্ষে আছেন লামিন ইয়ামাল, কিশোর বয়সেই তিনি ইউরোপিয়ান ফুটবলে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন, আর ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চ।

লামিন ইয়ামাল এর ফুটবল যাত্রা শুরু হয় বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়া থেকে। ছোট বয়স থেকেই তার গতি, ড্রিবলিং এবং ম্যাচ পড়ার অসাধারণ ক্ষমতা কোচদের নজর কাড়ে।

খুব দ্রুতই তিনি জায়গা করে নেন বার্সেলোনার –এর মূল দলে, যেখানে তার আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক পারফরম্যান্স তাকে ইউরোপিয়ান ফুটবলে ‘বিস্ময় বালক’ হিসেবে পরিচিত করে তোলে।

২০২৬ বিশ্বকাপে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো—লামিন ইয়ামাল প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে নামতে পারেন ১৯ নম্বর জার্সি গায়ে। এই জার্সিকে ঘিরে তৈরি হয়েছে বিশেষ প্রতীকী আলোচনা, কারণ প্রায় দুই দশক আগে বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসি একই নম্বর জার্সি গায়ে আন্তর্জাতিক মঞ্চে যাত্রা শুরু করেছিলেন, যিনি পরবর্তীতে ফুটবলের ইতিহাসে নিজের জায়গা পাকাপোক্ত করেন।

২০১০ বিশ্বকাপ জয়ের পর স্পেনের জন্য বিশ্বমঞ্চে বড় সাফল্য তেমন আসেনি। ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়, আর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে নকআউট পর্বেই থেমে যায় তাদের পথচলা। এই ধারাবাহিক ব্যর্থতার পর এবার ২০২৬ বিশ্বকাপে স্পেন নতুন করে আশা দেখছে তরুণ প্রজন্মের ওপর ভর করে।

স্পেন ন্যাশনাল টীম এর এই নতুন প্রজন্মে লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের মতো প্রতিভাবান ফুটবলাররা দলে নতুন গতি ও আক্রমণাত্মক শক্তি যোগ করছেন। ফলে সমর্থকদের প্রত্যাশা—দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বকাপে স্পেন ফিরতে পারে শিরোপা লড়াইয়ে।

সব মিলিয়ে, ২০২৬ বিশ্বকাপ হতে পারে স্পেনের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা—যেখানে ১৯ নম্বর জার্সি গায়ে লামিন ইয়ামালের উত্থান লিখে দিতে পারে ভবিষ্যতের নতুন ইতিহাস।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

Share via
Copy link