অভিষেককে থামানোর টোটকা!

অভিষেক শর্মাকে থামানোর উপায় কী? সেই উত্তর, নিউজিল্যান্ড বলে দিয়েছে। অভিষেক যে ঝড় তুলে ক্ষত সৃষ্টি করেন, তার প্রতিষেধকটা এবার আবিষ্কার হয়ে গেছে। যা ব্যবহারে কিছুটা হলেও স্বস্তি পাবেন বোলাররা।

অভিষেক শর্মাকে থামানোর উপায় কী? সেই উত্তর, নিউজিল্যান্ড বলে দিয়েছে। অভিষেক যে ঝড় তুলে ক্ষত সৃষ্টি করেন, তার প্রতিষেধকটা এবার আবিষ্কার হয়ে গেছে। যা ব্যবহারে কিছুটা হলেও স্বস্তি পাবেন বোলাররা।

অভিষেক শর্মাকে কোনোভাবেই থামানো যায় না যখন মুডে থাকেন। বল যেখানেই পড়ুক, বিধ্বংসী অভিষেক সেটাকে সীমানার বাইরে পাঠাবেনই। একমাত্র ভুল করলেই, ভাগ্য সহায় হলেই তাঁকে থামানো সম্ভব। এটাই মূলত সবার ধারণা।

তবে নিউজিল্যান্ড চতুর্থ এবং পঞ্চম টি-টোয়েন্টিতে অভিষেককে ফেরালো ছক কষে। অভিষেক মূলত রুম নিয়ে খেলতে পছন্দ করেন। সেক্ষেত্রে পাওয়ার প্লেতে কভার অঞ্চলটাই তাঁর পছন্দসই জায়গা। আর এটাকেই যদি বন্ধ করে দেওয়া যায়, তবে অভিষেকের অসীম শক্তির ধার কিছুটা কমে আসে।

এটা বন্ধ করার উপায় কী? অভিষেকের কভার অঞ্চল ব্লক করে দেওয়া। আর সেটার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হার্ড লেন্থে ফোর্থ বা ফিফথ স্টাম্প বরাবর বল করা। সেক্ষেত্রে ওই রুমের জায়গাটা কমে সংকীর্ণ হয়ে আসে।

নিউজিল্যান্ড সেটাই করেছে। শেষ দুই ম্যাচে অভিষেককে ফোর্থ স্টাম্পের চ্যানেলে হার্ড লেন্থে বল করে আউট করেছেন অ্যাডাম মিলনেরা। একেবারে পরিকল্পনা করেই আটকে রেখেছেন। যার ফলাফল, অভিষেক শেষ দুই ম্যাচে ত্রাস ছড়াতে ব্যর্থ।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link