অ্যাডাম জাম্পার অনন্য পেশাদারিত্ব

পেশাদারিত্ব কাকে বলে সেটা চোখে আঙুল দিয়ে বোঝালেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। চট্টগ্রামের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে তিনি হোটেল রুমে এমন একটা ঘটনা ঘটিয়েছেন, যাতে এটা স্পষ্ট যে কন্ডিশনের সুবিধা নিতে তিনি কি করতে পারেন।

তৃতীয় টি-টোয়েন্টিতে ধারাভাষ্যকক্ষে বসে সেটাই আলাপ করছিলেন বাংলাদেশের মাজহার উদ্দিন অমি ও লিসা স্টালেকার। বাংলাদেশের কন্ডিশন বুঝতে লেগস্পিনার জাম্পা, দ্বিতীয় টি-টোয়েন্টির আগের রাতে হোটেলের রুম সার্ভিসে অদ্ভুত এক দাবি করে বসেন। তিনি রুমে একটা ফ্যান দিতে বলেন।

কিন্তু, ঘরে তো এয়ারকন্ডিশনার আছে, তাহলে ফ্যান কেন? কারণ, জাম্পা কন্ডিশনটা ভাল বুঝতে চান। শীতাতম নিয়ন্ত্রিত অবস্থায় থাকলে সেটা বোঝা শক্ত। তাই তিনি ফ্যানের বাতাসে ঘুমিয়ে আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নিতে চান।

তাই তো বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার সফল বোলারদের একজন অ্যাডাম জাম্পা। কার্যত অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টির জগতেই সবচেয় সফল বোলারদের একজন জাম্পা। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি নিয়েছেন দেড়শ’র বেশি উইকেট। সব রকমের টি-টোয়েন্টি মিলিয়ে তাঁর উইকেট সংখ্যা ৪০০’র ওপরে।

তৃতীয় টি-টোয়েন্টিতেতে চার ওভার বোলিং করে ২২ রান দেয় দুই উইকেট নেন জাম্পা। পুরো সিরিজে তিন ম্যাচে তিনি নেন ছয় উইকেট।

Share via
Copy link