তাওহীদ হৃদয় একাই লড়লেন, বাকিরা পালালেন

হৃদয় ছাড়া আর একজন কি দু’জন ব্যাটার ব্যাট হাতে দাঁড়িয়ে যেতে পারলে বাংলাদেশের গল্পটা ভিন্ন হতে পারত।

চট্টগ্রামে একাই লড়াই করলেন তাওহীদ হৃদয়। লিটন দাসের জায়গায় আবারও অধিনায়ক হিসেবে খেলতে নেমে ব্যাট হাতে নিজের দায়িত্ব পালন করছেন। পেয়েছেন অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি।

বাংলাদেশের ব্যাটিং আবারও কোনো আশার বানী শোনায়নি। টপ অর্ডার কিংবা মিডল অর্ডার – সবাই এক যোগে এক সাথে ব্যর্থ হয়েছেন। বোর্ডে বাংলাদেশ জমা করতে পারে মাত্র ১০৯ রান।

এর মধ্যে এক প্রান্ত আগলে রেখে ৫১ বল খেলে ৬১ রানে অপরাজিত থাকেন হৃদয়। ক্যারিয়ারের সপ্তম টি-টোয়েন্টি সেঞ্চুরি পাওয়ার দিনে দলের প্রায় ৫৬ শতাংশ রান একাই করলেন হৃদয়।

হৃদয়ের ইনিংসে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা। শেষ ওভারে স্পেন্সার জনসনের বিপক্ষে টানা চারটা ডট বল খেলেছেন। এই ইস্যুটা বাদ দিলে হৃদয়ের ইনিংসটাকে পাশ মার্ক দেওয়াই যায়।

হৃদয়কে বাদ দিলে বাংলাদেশের ইনিংসের বাকি পুরোটাই হতাশার গল্প। তিনি বাদে আর মাত্র একজন ব্যাটারই দুই অংকের ঘরে পৌঁছাতে পেরেছেন। সেটাও আবার লোয়ার অর্ডার ব্যাটার রিশাদ হোসেন। তিনি ১৪ বল খেলে করেন ১৬ রান।

হৃদয় ছাড়া আর একজন কি দু’জন ব্যাটার ব্যাট হাতে দাঁড়িয়ে যেতে পারলে বাংলাদেশের গল্পটা ভিন্ন হতে পারত।

Share via
Copy link