পিএসএল নয় মুজারাবানির পছন্দ আইপিএল

এবার পাকিস্তানকে নাকোচ করে দিয়ে ভারতের পথে অগ্রসর হলেন ব্লেসিং মুজারাবানি। মুস্তাফিজের বিকল্প হিসেবেই মুজারাবানি পেয়েছেন সুযোগ।

এবার পাকিস্তানকে নাকোচ করে দিয়ে ভারতের পথে অগ্রসর হলেন ব্লেসিং মুজারাবানি। কলকাতা নাইট রাইডার্স জিম্বাবুয়ের এই পেসারকে দলে ভিড়িয়েছে। তাতে করে যেন কপাল পুড়ল পাকিস্তান সুপার লিগের দল ইসলামাবাদ ইউনাইটেডের।

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে দূর্দান্ত পারফরম করেছেন ছয় ফিট আট ইঞ্চির পেসার ব্লেসিং মুজারাবানি। দলকে সুপার সিক্সে তোলার ক্ষেত্রে তিনিও রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে উইকেট শিকারের দক্ষতাও প্রদর্শন করেছেন মুজারাবানি। নিজের খেলা ছয়টি ম্যাচে ১৩টি উইকেট বাগিয়েছেন। তার উপরে রয়েছেন স্রেফ ভারতের জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

এমন দারুণ পারফরমেন্সের প্রভাবক হিসেবেই কলকাতা নিজেদের পেস বোলারের অভাব ঘোচাতে তাকে দলে ভিড়িয়েছে। অথচ সেই একই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া পিএসএলে মুজারাবানি ছিলেন ইসলামাবাদের সাথে চুক্তিবদ্ধ। তাকে অবশ্য বদলি খেলোয়াড় হিসেবে দলে নিয়েছিল ইসলামাবাদ। ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যামার জোসেফের পরিবর্তে মুজরাবানিকে দলে নেয় ইসলামাবাদ।

কিন্তু সেই চুক্তি প্রত্যাখ্যান করে, মুজারাবানি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের এই পেসার। এর আগে গত আসরে তিনি ছিলেন চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ডেরায়। যদিও একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ হয়নি মুজারাবানির। তবে এবার মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার কলকাতার জার্সিতে।

কেননা মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর শূন্যতার সৃষ্টি হয়েছিল। সেই শূন্যতা পূরণের জন্যই মুজারাবানিকে দলে নিয়েছে আইপিএলের দুই আসরের চ্যাম্পিয়ন দলটি। তাই বলাই যেতে পারে মুস্তাফিজের বিকল্প হিসেবেই মুজারাবানি পেয়েছেন সুযোগ। তবে  বিশ্বকাপে তার পারফরমেন্স তাকে এই সুযোগ পেতে বেশ সহয়তা করেছে- তা বলতে দ্বিধা নেই।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link