শেষ ভালো যার সব ভালো তাঁর। এই প্রবাদটা নিজের ব্যাটে গেঁথে নিয়েছিলেন জশ ইংলিস। পাঞ্জাব কিংসের বিপক্ষে তাই এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) শেষ ম্যাচটা নিজের মতো রাঙিয়ে দিলেন।
লখনৌ সুপার জায়ান্টসের প্রাপ্তির আর কিছুই নেই এবারের আইপিএলে। নিয়ম রক্ষার শেষ ম্যাচে প্রতিপক্ষ পাঞ্জাব, শেষবেলায় জয় তুলে পুরো আসরের ব্যর্থতার ঢেকে দেওয়ার প্রত্যয় নিয়েই লখনৌ-এর লড়াই। আর শেষ লড়াইয়ে তাদের অগ্রণী সেনানি বনে গেলেন ইংলিস।

লখনৌয়ের ভুলে যাওয়ার মতো আসর, তবে ইংলিস কাছে মনে রাখার মতোই। মাঝপথে এসে ব্যাটের ছন্দে বুঁদ করে রেখেছেন সবাইকে। ধারাবাহিকতা শব্দটাকে জুড়ে নিয়েছেন নিজের ব্যাটে। তার ফলস্বরূপ পাঞ্জাবের বিপক্ষে আরও একবার খেললেন ৪৪ বলে ৭২ রানের ঝকঝকে এক নক।
এবারের আসরে মাত্র পাঁচ ম্যাচ খেলেছেন তিনি। তাতেই নিজের জাতটা চিনিয়ে গেছেন। ২৬৬ রান নামের পাশে। আছে তিনখানা ফিফটিও। পঞ্চাশের ওপরে গড় আর ১৮৬ স্ট্রাইক রেটই বলে দেয় আগ্রাসন আর ধারাবাহিকতা কিভাবে এক সুতোয় বেঁধেছেন।

ঘড়ির কাটা জানান দিচ্ছে সময় শেষ। এবারের মতো শেষ ম্যাচ লখনৌ-এর জন্য। নামজাদা সব তারকা নিয়েও কোনোভাবেই সুবিধা করতে পারেনি লখনৌ। প্রাপ্তি কেবল এই জশ ইংলিসের ধারাবাহিকতার গল্প!
Share via:










