উর্ভিল প্যাটেলের ব্যাটে আইপিএলের দ্রুততম ফিফটি!
প্রথম নয় বলে ৪২, ফিফটি পার করতে লাগল মাত্র ১৩ বল। চেন্নাইয়ের মাটিতে ব্যাট হাতে কোন মানুষ নয়, নেমেছিল এক ধ্বংসের ঘূর্ণিঝড়। নামটা উর্ভিল প্যাটেল। কোন এক দানব যেন ভর করেছিল তাঁর ঘাড়ে।
প্রথম নয় বলে ৪২, ফিফটি পার করতে লাগল মাত্র ১৩ বল। চেন্নাইয়ের মাটিতে ব্যাট হাতে কোন মানুষ নয়, নেমেছিল এক ধ্বংসের ঘূর্ণিঝড়। নামটা উর্ভিল প্যাটেল। কোন এক দানব যেন ভর করেছিল তাঁর ঘাড়ে।
ম্যাচটা স্বাভাবিক ছন্দেই চলছিল। লখনৌ-এর দেওয়া ২০৪ রানের লক্ষ্যে নামা চেন্নাই শুরুটা করেছিল স্বাভাবিক মেজাজেই। দলীয় ৪৫ রানের মাথায় ফিরতে হয় সাঞ্জু স্যামসন। উৎসবে মেতে ওঠে লখনৌ। তারা যদি জানত পরবর্তী মিনিটগুলোই কি অপেক্ষা করছে, তবে সাঞ্জুকে নিশ্চয় শিকার বানাতে চাইত না।

প্রথম নয় বলেই নিজের বিস্ফোরক সত্তাকে সামনে এনেছিলেন উর্ভিল। মাত্র ১৩ বলেই ফিফটি আইপিএলের ইতিহাসে যৌথভাবে দ্রুততম অর্ধশতক। গ্যালারি স্তব্ধ, বোলারদের চোখে অবিশ্বাস, আর স্কোরবোর্ডে ঝড়ের বেগে ছুটছে রান। যশস্বী জয়সওয়ালের করা সেই ১৩ বলের রেকর্ডে ভাগ বসালেন উর্ভিল। কিন্তু গল্পটা শুধু সমতায় থেমে থাকল না, আরও এক একক রেকর্ডও গড়েছেন তিনি।
প্রথম নয় বলেই ৪২ রান, এটা ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণগুলোর একটি। এবি ডি ভিলিয়ার্সের মতো মহাতারকার প্রথম ১০ বলে ৪১ রানের রেকর্ডও ভেঙে গেল সেই ঝড়ে, যেন ইতিহাস নিজেই দাঁড়িয়ে দেখছিল, নিজের ভেঙে পড়া।

ইতিহাস বলছে সুরেশ রায়না একসময় চেন্নাইয়ের হয়ে ১৬ বলে ফিফটি করেছিলেন। সেটাও ২০১৪ সালে। সেই দীর্ঘস্থায়ী রেকর্ডও ভেঙে চুরমার করেছেন উর্ভিল। এ যেন পুরোনো রাজা নিজের সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে দেখলেন, নতুন ঝড়ের উত্থান। শেষমেষ সে ঝড় থেমেছে ২৩ বলে ৬৫ রান করে। তবে যাওয়ার আগে নিজের ছাপ রেখে গেছেন, যেটা ক্রিকেট মনে রাখবে বহুকাল।
Share via:
স্টাফ রিপোর্টার

“কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় তৃপ্ত!” বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের দীর্ঘশ্বাসে যেন বেজে ওঠে এমনই এক বিষাদসুর। জয়হীনতার যন্ত্রণা নয় শুধু, বারবার একই ভুলের পুনরাবৃত্তিই যেন ক্ষোভের আগুনে ঘি ঢালছে। প্রশ্নটা তাই সোজাসাপ্টা, আর কত ব্যর্থতা দেখলে ঘুম ভাঙবে বাংলাদেশ ক্রিকেটের?
